সময় কলকাতা ডেস্ক: ফুড সেফটি অফিসারকে মারধোরের অভিযোগ উঠল জলপাইগুড়ির ৭৩ মোড়ের এক মুদিখানার দোকানের মালিকের বিরুদ্ধে। সোমবার দুপুরে ওই এলাকারই এক মুদিখানা দোকানে গিয়ে বৈধ কাগজ দেখতে চান দুজন ফুড সেফটি অফিসার। কিন্তু বৈধ ফুড লাইসেন্স সহ বেশ কিছু কাগজ না দেখাতে পারায় দোকানের বিরুদ্ধে নোটিশ জারি করে ওই অফিসাররা।
এরপরেই অফিসারদের ওপর চড়াও হন মালিক সহ ও তার পরিবারের লোকজনেরা। এমনকি অফিসারদের গায়ে হাত তোলার মতন অভিযোগ ওঠে দোকানের মালিকের বিরুদ্ধে। ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, এদিন দুপুরে জলপাইগুড়ির স্বাস্থ্য দপ্তরের ২ জন ফুড সেফটি অফিসার নমুনা সংগ্রহে ৭৩ মোড়ের কার্তিক গুহের মুদিখানার দোকানে হাজির হন। দোকানে গিয়ে দেখেন বৈধ ফুড রেজিস্ট্রেশন সহ বৈধ লাইসেন্স পর্যন্ত অমিল ওই দোকানে । এরপরে নোটিশ দিতে গেলে মালিক ও অফিসারদের মধ্যে এক প্রকার হাতাহাতি শুরু হয়। ফুড সেফটি অফিসারের কাগজপত্র টেনেও নাকি ছিড়ে দেন ওই দোকান মালিক। এমনকি অফিসারদের গাড়ির ড্রাইভারকে মারধোরের করার মতন অভিযোগ ওঠে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান