সময় কলকাতা, অমলেন্দু মন্ডল: বড়োসড়ো সাফল্য রামপুরহাট থানার পুলিশের। দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, গত ২ রা মার্চ ঝাড়খণ্ডের এক ব্যক্তি রামপুরহাট থানায় অভিযোগ খরি মাটি সাপ্লাই দেবে বলে ডেকে নিয়ে গিয়ে রামপুরহাট থানার মাঝখণ্ডের কাছে ট্রাক থামিয়ে তাদের থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় দুই দুষ্কৃতি।

অভিযোগ পেয়ে রামপুরহাট থানার আই সি ত্রিদিব প্রামাণিকের নেতৃত্বে তদন্তে নামে এস আই ঝুমুর সিনহা। তদন্তে নেমে এস আই ঝুমুর সিনহা মহম্মদবাজার থানার সতসাল গ্রামের ইকবাল ওরফে টিশন এবং বাবলু শেখকে গ্রেফতার করে। তাদের থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,এই দুজনই কুখ্যাত দুষ্কৃতী পরিচিত, এর আগে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল এই দুজন। তাদেরকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে মহকুমা আদালতের বিচারক ওই দুই অপরাধীকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, ধৃত টিশন শেখ মহম্মদবাজার থানার একটি খুনের মামলায় পলাতক অভিযুক্ত। ওই দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার দশ দিনের মাথায় এই দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশের কাছে বড় সাফল্য এনে দিয়েছে রামপুরহাট থানার এস আই ঝুমুর সিনহা। এর পিছনে আরো বড়ো কোনো চক্র কাজ করছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার আই সি ত্রিদিব প্রামানিক।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান