সময় কলকাতা ডেস্ক: পানিহাটিতে কাউন্সিলর খুনের ঘটনার তদন্তে নয়া মোড়।কাউন্সিলর খুনের তদন্তভার নিল সিআইডি।দায়িত্ব পাওয়ার পরেই এদিন ৫ সদস্যের প্রতনিধি দল ঘটনাস্থলে হাজির হয়। অন্যদিকে আগরপাড়া স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল ধৃত শম্ভু পণ্ডিতের মোবাইল এবং টিকিট উদ্ধার করল স্থানীয় বাসিন্দা। হোগলা বন থেকে উদ্ধার হয় মোবাইল ফোন, একটি ট্রেনের টিকিট। মেমারি থেকে শেওড়াফুলির রিটার্ন টিকিটটি রবিবার দুপুর ২ টা ৫০ মিনিটে কাটা হয়েছে। খোলা অবস্থায় উদ্ধার হওয়া মোবাইলটি উদ্ধার হলেও তার সিমকার্ডটি পাওয়া যায় নি। এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।তাঁদের প্রশ্ন যদি প্রকাশ্যে খুন হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।

কাউন্সিলর খুনের তদন্তে নেমে পুলিশ মুল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি আরও দুজনকে আটক করেছে।তবে এই সুপারি কে দিয়েছিল তা খুঁজে বের করে অভিযুক্তের ফাঁসির দাবিতে অবরোধে সামিল হন আগরপাড়ার বাসিন্দারা। এদিন তেঁতুলতলা মোড়ে অবরোধের জেরে যানচলাচল ব্যহত হয়।অন্যদিকে বেলঘরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য অনুপম দত্তের দেহ সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পানিহাটিতে তৃণমূল ও ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া রাজ্যের নগনরোন্নয়ন মন্ত্রী।তাঁর দাবি, এভাবে আমাদের মেরে মেরে আমাদের শেষ করা যাবে না। আততায়ীরা বারেবারে তৃণমূলের ওপর আক্রমণ করে যদি তৃণমূলকে শেষ করতে চায় তাহলে কোনদিনও শেষ করতে পারবে না। যারা এই কাজ করছে তাদের আমি ধিক্কার জানাই। পুলিশকে এই বিষয়ে আরো বেশি সতর্ক হতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

কোন রাজনৈতিক দল জড়িত আছে কিনা তা বিষয় এখনই বলা যাচ্ছে না ঘটনা সম্পূর্ণ তদন্ত হলে সবটাই স্পষ্ট হয়ে যাবে।জলা জমি ভরাট এর বিরুদ্ধে প্রতিবাদ করাতেই কি পানিহাটি কাউন্সিলর কে খুন হতে হলো? এ বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন জলা জমি ভরাট এর বিরুদ্ধে আমি নিজেও রয়েছি। যেই করে থাকুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।জলা জমি ভরাট এর বিরুদ্ধে প্রতিবাদ করাতেই কি পানিহাটি কাউন্সিলর কে খুন হতে হল ? নাকি এর পেছনে অন্য কোনও উদ্যেশ্য রয়েছে তা নিয়ে ধন্দে এলাকার বাসিন্দারা।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?