সময় কলকাতা ডেস্কঃ
আজ ১৫ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫৪৫-আজকের দিনে ট্রেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
১৮৭২-ভারতীয় স্বাক্ষ্য আইন প্রবর্তন হয় আজকের দিনে।
১৯৩৭-শিকাগোতে পৃথিবীর প্রথম ব্ল্যাড ব্যাংক চালু হয় এদিনে।
১৯৫০-আজকের দিনে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪১-বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক প্রতাপচন্দ্র রায়ের জন্মদিন আজ।
১৯০৪-কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের জন্মদিন ।
১৯২৭-বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন আহমদ জন্মদিন আজ।
১৯৩১-খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক চণ্ডী লাহিড়ী এদিন জন্মান।
১৯৯৩-ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩৯-বাঙালি ভ্রমণ কাহিনী,রম্য রচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক জলধর সেনের প্রয়াণ দিবস আজ।
১৯৮৪-প্রখ্যাত বাঙালি দার্শনিক কালিদাস ভট্টাচার্য এদিন প্রয়াত হন।
১৯৯৮-ভারতীয় বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী মালতী চৌধুরীর প্রয়াণ দিবস আজ।
২০০০-শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রানু মুখোপাধ্যায় এদিন প্রয়াত হন।
২০১৫ -ভারতীয় লেখক ও সমাজ কর্মী নারায়ণ দেশাই আজকের দিনে মৃত্যুবরণ করেন ।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা