সময় কলকাতা ডেস্কঃ রাজ্য সড়ক সম্প্রসারণের দাবিতে মালদহের মানিকচকে অবরোধ স্থানীয়দের।মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজটের কারণে নাকাল হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষার্থীদের।এরপরেই অবিলম্বে রাজ্য সড়ক সম্প্রসাণের দাবিতে অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও মাধ্যমিক পরীক্ষার্থীরা।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।পুলিশ রাস্তা ফাঁকা করে পরীক্ষার্থীদের পৌঁছোতে সাহাজ্য করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মানিকচক ঘাটের এই রাজ্য সড়কের ওপর দিয়ে প্রতিনিয়ত প্রায় কয়েকশ লরি যাতায়াত করে।নির্দিষ্ট পার্কিং লট না থাকার কারণে মানিকচক ঘাটের রাজমহল থেকে আসা লরিগুলি রাত থেকে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে।কিন্তু রাস্তাটি খুব সংকীর্ণ হওয়ার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়।যার জেরে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা।এই যানজটের কারণে বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে বলে তাঁরা জানান।প্রশাসনকে বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা একাধিকবার জানালেও প্রশাসন কোনও ব্যাবস্থা গ্রহণ করা হয়নি।

মঙ্গলবার ঠিক একই ভাবে সকাল থেকেই মানিকচক ঘাটে রাজ্য সড়কের ওপর তীব্র যানজট শুরু হয়। এই যানজটের সাধারণ মানুষের মতোই আটকে পড়েন বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থীরাও।যার কারণে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ওই এলাকায়।ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তারপরেই চলে অবরোধ।প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ না কোনোরকম আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ এই অবরোধ চলবে বলে তারা হুঁশিয়ারি জারি করে।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন
ধূপগুড়িতে বুলডোজার