Home » বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেপ্তার বিএসএফ কর্মী

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেপ্তার বিএসএফ কর্মী

সময় কলকাতা ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক বিএসএফ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত বিএসএফ কর্মী নাম গোপাল দাস।এক বছর আগে হাসনাবাদ থানা এলাকার এক যুবতির সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় তার।এরপরেই  ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন অভিযুক্ত ওই বিএসএফ কর্মী।

অভিযোগ, গোপন মুহূর্তের বেশ কিছু ছবি মোবাইলে তুলে রাখেন ওই জওয়ান।ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। পাশবিক নির্যাতনের বিরুদ্ধে ওই মহিলা প্রতিবাদ করায় সোমবারও তাঁকে মারধরও করেন বিএসএফকর্মী। অসুস্থ হয়ে পড়ায় ওই মহিলা ধর্ষণ ও মারধোরের লিখিত অভিযোগ জানায় হাসনাবাদ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল বেলায় গোপাল দাসকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ।


ছুটিতে দুসপ্তাহের জন্য হাসনাবাদের বাড়িতে আসে অভিযুক্ত গোপাল দাস । তখনই ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের করে অভিযুক্ত। ওই নির্যাতিতা মহিলা এদিন বসিরহাট মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। পাশাপাশি অভিযুক্ত গোপালকেও বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃত গোপাল দাসকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

About Post Author