Home » রাস্তায় পাট বোঝাই লরিতে আগুন

রাস্তায় পাট বোঝাই লরিতে আগুন

সময় কলকাতা ডেস্কঃ জনবহুল রাস্তায় পাট বোঝাই লরিতে আগুন। এই ঘটনাকে কেন্দ্রকরে বসিরহাটের বাদুড়িয়া চৌরাস্তায় ব্যাপক চাঞ্চল্য । আচমকা রাস্তার উপরে লরিটিতে থাকা পাট দাউদাউ করে জ্বলতে থাকায় পথ চলতি মানুষ ও এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  আগুন নেভাতে স্থানীয় বাসিন্দারা হাত লাগান।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার রাত আটটা নাগাদ হঠাৎই আগুন লাগে পাট বোঝাই একটি ট্রাকে।জলন্ত ওই ট্রাক নিয়ে প্রায় হাফ কিলোমিটার চলে যান চালক।এরপরই টনক নড়ে তাঁর।লরিতে আগুন লেগেছে বোঝা মাত্রই বাদুড়িয়ার দিলীপ হাইস্কুলের মাঠে গিয়ে গাড়ি থামিয়ে দেয় চালক।এই দৃশ্য স্থানীয়দের চোখে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।গাড়ির ভেতর থেকে চালক এবং খালাসি পাশের পুকুরে ঝাঁপ দিয়ে কোন রকম ভাবে প্রাণে বাঁচেন।

স্থানীয় বাসিন্দারা পাটবোঝাইকারী ট্রাকটির আগুন নেভানোর জন্য বালতিতে করে জল দেয়।তবে স্থানীয় বাসিন্দারা চেষ্টা করললেও শেষরক্ষা হয়নি।আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে না আসায় স্থানীয়দের তরফে খবর পৌঁছায় দমকলে।তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ সহ দমকলের দুটি ইঞ্জিন।অবশেষে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ঘণ্টা খানেক পরে আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে ওই লরির ৯০ শতাংশ পাট আগুনে পুড়ে ছাই হয়ে যায়।সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।যদিও  ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি।ওভারহেডের ইলেকট্রিক তারের সাথে ঘষা লেগেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

About Post Author