সময় কলকাতা ডেস্কঃ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি ও এগরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষনা হল মঙ্গলবার। সাংবাদিক বৈঠক করে এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো তালিকার নাম ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।

তমলুক পুরসভার চেয়ারম্যান হলেন দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি।অন্যদিকে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েক, ভাইস চেয়ারম্যান জয়ন্ত সাহু।

সম্প্রতি রাজ্যে হয়ে যাওয়া পুরসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পুরসভার মধ্যে তমলুক ও কাঁথি এককভাবে দখলে করে রাখে তৃণমূল। তবে জেলার তিনটি পুরসভার মধ্যে দুটি পুরসভা তৃণমূল জয়লাভ করলেও এগরা পুরসভা ত্রিশঙ্কু হয়ে যায়। তবে তৃণমূল বোর্ড গঠনের সংখ্যা গরিষ্ঠ লাভ করে।

জানা গিয়েছে, এদিন তমলুক, কাঁথি ও এগরা পুরসভার নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম তমলুকের নিমতৌড়িতে জেলাপরিষদের অফিসে ঘোষণা করেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অপর এক মন্ত্রী অখিল গিরি, বিধায়ক তরুন কুমার মাইতি সহ অন্যান্য মন্ত্রীরাও। এদিন নাম ঘোষণা হতেই তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠে।নতুন চেয়ারম্যানের ও ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান হয়।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?