সময় কলকাতা ডেস্ক: লোকসভা, বিধানসভা ও সদ্য শেষ হওয়া পুরসভা নির্বাচনেও রাজনৈতিক গণ্ডগোলের কারণে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। তাই পুরসভার চেযারম্যান নির্বাচন ও শপথ গ্রহনের ঘটনায় অশান্ত এড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি পুরসভার সামনে সাধারণ মানুষের ভিড় এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।

প্রসঙ্গত, পুরসভা নির্বাচনে বিজেপি নেতা তথা ভাটপাড়ার সাংসদ অর্জুন সিংয়ের গড়ে তাদের হোয়াইট ওয়াস করে পুরসভার দখল নিয়েছে তৃণমূল। পুরসভার ৩৫ বটি আসনের মধ্যে ৩৪ টি আসনের দখল নিয়েছে তৃণমূল।

তাই বোর্ড গঠন নিয়ে যাতে কোনও অশান্তি না হয় সেজন্যই পুরসভা সংলগ্ন এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জয়ী কাউন্সিলার ও তাঁর একজন করে প্রতিনিধি এবং পুরসভার তালিকায় যাদের নাম রয়েছে তাঁরাই গেটের ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?