সময় কলকাতা ডেস্ক: বিয়ের পর সুখে সংসার করার পরিবর্তে স্বামীর বিরুদ্ধে এক অদ্ভুত অভিযোগ তুললেন স্ত্রী। ওই স্ত্রীর অভিযোগ, পুরুষ সঙ্গীকে নিয়ে জোর করে একই বিছানায় স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হন স্বামী। নির্যাতিতা গৃহবধূর শিক্ষক স্বামীর এমনই কান্ড প্রকাশ্যে আসতে চক্ষু চড়কগাছ ডায়মন্ডহারবার পুরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের। সুবিচারের আশায় পুলিশের দ্বারস্থ হন ওই নির্যাতিতা মহিলা।

ইতিমধ্যেই নির্যাতিতার শিক্ষক স্বামীর পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভঙ্কর জানা। তিনি স্থানীয় ধনবেড়িয়া এলাকার বাসিন্দা হলেও অভিযুক্ত শিক্ষক ধনঞ্জয়ের বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার বাপের বাড়ি ফলতায়। গত ৮ মাস আগে ধনঞ্জয়ের সঙ্গে সম্বন্ধ করে তাঁর বিয়ে হয় । বিয়ের পর থেকেই স্বামীর বন্ধু ও স্বামী একসাথে বিছানায় ওই গৃহবধুকে যৌন নির্যাতন করত বলে অভিযোগ। পাশবিক অত্যাচার থেকে বাঁচতে ওই গৃহবধূ প্রথমে স্বেচ্ছাসেবী সংস্থা মহিলা সমিতির দ্বারস্থ হন। এরপরই নির্যাতিতা গৃহবধূ ডায়মন্ড হারবার থানায় অভিযুক্ত স্বামী ও তার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । ঘটনায় পুলিশ ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, বধূ নির্যাতন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। এই নির্মম নিষ্ঠুর এবং জঘন্যতম কাজের জন্য তার উপযুক্ত শাস্তির দাবি জানান ওই নির্যাতিতা গৃহবধূ।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!