Home » বন্ধুর স্ত্রীকে রং মাখাতে গিয়ে খুন রিজেন্ট পার্কে

বন্ধুর স্ত্রীকে রং মাখাতে গিয়ে খুন রিজেন্ট পার্কে

সময় কলকাতা ডেস্ক :দোল উৎসব রক্তাক্ত শহর কলকাতায়।রিজেন্ট পার্কের নতুন পল্লী এলাকায় রং খেলা নিয়ে অশান্তির জেরে খুন ।বন্ধুর গুলিতে নিহত হলেন মধ্যবয়সী দিলীপ সিং। তাঁর বন্ধুর স্ত্রীর শরীরে রং মাখাতেই নিহত বন্ধুকে গুলি চালানো হয়। তলপেটে গুলি লাগে। ফেরার অভিযুক্ত সুজিত মল্লিক।ঘটনার তদন্ত করছে পুলিশ।

শুক্রবার দোল খেলার পর মদ্যপান চলাকালীন বন্ধুর স্ত্রীকে রং মাখালে চলে গুলি। গুলিতে গুরুতর জখম বছর পঞ্চাশের দিলীপ সিংকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হ’লেও তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর শুক্রবার একসাথে রং খেলার পর দুপুর দুটো নাগাদ রিজেন্ট পার্ক থানার অন্তর্গত নতুন পল্লীতে ঘটনা। মদ্যপান করতে বসে চার বন্ধু। সেই সময় একজনের কাছে আগ্নেয়াস্ত্র রাখা ছিল বলে জানা গেছে।।

About Post Author