সময় কলকাতা ডেস্কঃ করোনাতঙ্ক কাটিয়ে দোল উৎসবে মেতে বঙ্গবাসী।মাঝে দু বছরের বিরতি!করোনার দাপট কমার সঙ্গে সঙ্গে শুক্রবার থেকেই বেপরোয়া রঙ খেলায় মাতলেন শহরে অধিকাংশ মানুষ।দু বছরের না পাওয়াকে যেন চেটেপুটে উপভোগ করতে তৈরি আট থেকে আশি প্রায় সবাই।মাস্ক স্যানিটাইজারের গণ্ডি থেকে বেরিয়ে সকলেই ব্যস্ত রঙের উৎসবে নিজেকে রাঙিয়ে নিতে।দোল উৎসব কোথাও বারোয়ারি,কোথাও প্রাতিষ্ঠানিক, আবার কোথাও পারিবারিক ভাবেই পালিত হয়।রাজ্যের বিভিন্ন প্রান্তের লেগেছে রঙের ছোঁয়া।

এদিন গুরুচাঁদ ঠাকুরের জন্ম তিথি ও দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কয়েকশ মতুয়া ভক্তদের ঢল নামে।তাঁরা সবাই মেতে ওঠে রঙের খেলায়।একইভাবে দোলপূর্ণিমা উপলক্ষে আবির খেলায় মেতে ওঠেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তুনু ঠাকুর।মতুয়া ভক্তসহ গোটা রাজ্যবাসীকে রঙিন শুভেচ্ছা জানান তিনি।নিজের দলীয় কর্মী সহ দেহরক্ষীদেরকে নিয়ে আবির খেলায় মেতে ওঠেন।

পাশাপাশি শান্তুনু ঠাকুরের সঙ্গে আবির খেলায় সামিল হন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর।তিনিও এদিন মতুয়া সমাজ ও দলিত সমাজকে দোলপূর্ণিমার শুভেচ্ছা জানান।শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর একে অপরের গালে আবির মাখান।দলীয় কর্মীদের মধ্যে দেখা যায় রঙ খেলার উচ্ছাস এবং আনন্দ ছিল চোখে পড়ার মতো।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!