Home » দেগঙ্গায় দোল উৎসব ঘিরে তুমুল রাজনৈতিক সংঘর্ষ

দেগঙ্গায় দোল উৎসব ঘিরে তুমুল রাজনৈতিক সংঘর্ষ

সময় কলকাতা ডেস্ক : শুক্রবার রং খেলাকে কেন্দ্র করে দেগঙ্গায়  ধুন্ধুমার কাণ্ড।দুদলের তুমুল সংঘর্ষ। ঘটনায় মহিলা সহ আহত ১৫। পুরোনো রাজনৈতিক শত্রুতার জেরে এই সংঘর্ষ বলে জানা গেছে।তদন্তে দেগঙ্গা থানার পুলিশ।

দোলে রং খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর এলাকায়। তৃণমূলের দাবি, দোলের দিন দুপুরে রং খেলা নিয়ে বিজেপি ও তৃণমূল সমথকদের মধ্যে গন্ডগোল বাধে এবং সেই সমস্য মেটাতে বসলে সমাধান সূত্র তো বেরোয় নি উপরন্তু প্রবল ঝামেলা শুরু হয়। উভয়পক্ষের সংঘর্ষে অনেকে আহত হয়। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। যদিও যাদের বিজেপি বলা হচ্ছে তাঁদের দাবী, বিষয়টি বিজেপি -তৃণমূলের সমস্যা নয় এবং তাঁরা তৃণমূল সমর্থক।

জানা গেছে,দু পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন। দুপক্ষের বক্তব্য থেকে সুস্পষ্ট যে সমস্যা রংখেলা থেকে শুরু হলেও সংঘর্ষ হয়েছে রাজনৈতিক পুরোনো রোষ থেকে।  স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, রং খেলার অজুহাতে সংঘর্ষ হয় তৃনমূল ও তৃণমূলে সদ্য যোগদানকারী দলত্যাগী বিজেপির মধ্যে।  প্রাথমিকভাবে তৃণমূল সমর্থকরা জানান, দলত্যাগী বিজেপি কর্মী সমথকরা আমাদের উপরে হামলা চালিয়েছে। তৃণমূল নেতা মিলন দেবনাথের দাবি, তাদের দলে সদ্য যোগদান করা  বিজেপি কর্মীরাই আক্রমণ চালায়। যারা আক্রমণ করেছে তারা মুখে নিজেদের তৃণমূল বললেও আদতে দলের কর্মী নয়। তাঁর আরও দাবী,বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে পুরোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে একদল বিজেপি মনস্ক রাজনৈতিক কর্মী।বিজেপি এনিয়ে খুববেশি ক্ষয় করে নি ও বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলশ্রুতি বলে জানিয়েছে।

About Post Author