সময় কলকাতা ডেস্কঃ সদ্য শেষ হয়েছে পুরসভা ভোট।একসময় অধিকারীদের পরিবারের নিযন্ত্রণে থাকা কাঁথি পুরসভা এবার হাতছাড়া হয়েছে। পুরসভার দুর্নীতি ঢাকতে মাঠে নেমেছিলেন পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান।এবার ভাইরাল হল তাঁর এক অডিও ক্লিপ।আর ভাইরাল হওয়া এই অডিও ক্লিপকে ঘিরেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে।ভাইরাল হওয়া অডিও ক্লিপে কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে এক মহিলার বিস্ফোরক কথোপকথন শোনা যায়।যেখানে দিলীপ চৌহান বলেছেন, ‘পুরসভা নির্বাচনে যাতে চারজন তৃণমূল কাউন্সিলর টিকিট না পান।‘এই চারজনের মধ্যে রয়েছেন, কাঁথি পুরসভার কাউন্সিলর ও কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, কাঁথি শহর যুব তৃণমূল সভাপতি সুরজিৎ নায়ক,তৃণমূল কাউন্সিলার তনুশ্রী চক্রবর্তী ও শেখ সাবুল।অন্যদিকে পরবর্তী কথোপকথনে শোনা যায় ‘পুরসভার কর্মী ও পৌর কর্মচারীদের সংগঠনের সম্পাদক খোকন চক্রবর্তীকে শেষ করে দেওয়ার’ পদক্ষেপের কথা। যদিও ভাইরাল হওয়া এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।

কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।কাঁথি পুরসভার একাধিক দুর্নীতি নিয়ে মামলা গড়িয়েছে আদালতে।সেখানে একাধিকবার কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের নাম জড়িয়েছে। পুরসভায় এল ই ডি লাইট বসানো নিয়েও কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।এই মামলার তদন্তে কাঁথি পুরসভা বিশেষ তদন্ত কমিটি গড়েছিল।যদিও সেই মামলা এখনও আদালতে বিচারাধীন।তারই মাঝে এই ভাইরাল হওয়া অডিও ক্লিপকে ঘিরে নতুন করে উত্তেজনা রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

কাঁথি পুরসভার কাউন্সিলর ও কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন,‘যারা টিকিটের জন্য এই ধরনের ষড়যন্ত্র করতে পারে তারা যা খুশি তাই করতে পারে।তিনি জানান,কাঁথি পুরসভার কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ার।এছাড়াও রাতের অন্ধকারে পুরসভার অনেক ফাইল সরানোরও অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।অন্যদিকে কাঁথি শহর যুব তৃণমূল সভাপতি সুরজিৎ নায়ক জানান,‘দিনের পর দিন আমরা প্রাণহানির আশঙ্কায় ভুগছি।আমরা চাই প্রশাসনের তরফে ভালোভাবে তদন্ত হোক।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?