Home » অনুপম খুন কাণ্ডে ফের ঘটনাস্থলে তদন্তকারী দল, ঘটনার সঙ্গে আরও কারা জড়িত ?

অনুপম খুন কাণ্ডে ফের ঘটনাস্থলে তদন্তকারী দল, ঘটনার সঙ্গে আরও কারা জড়িত ?

সময় কলকাতা ডেস্ক: পানিহাটিতে কাউন্সিলর অনুপম দত্ত খুনে এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে। এই খুনের সঠিক কারণ খুঁজে বার করতে পারেনি পুলিশ। তবে ইতিমধ্যেই রাজ্য প্রশাসন এই তদন্তের জন্য রাজ্য গোয়েন্দা দপ্তর সিআইডিকে তদন্তের ভার দিয়েছে। তদন্তকারীদের অনুমান, এই খুনের ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত।পানিহাটি পুরসভা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুনের তদন্ত করতে ফের  আরও একবার ঘটনাস্থলে গেল তদন্তকারী দল।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। খুনের মূল অভিযুক্ত ও ষড়যন্ত্রকারী গ্রেপ্তার হলেও এর সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকেই এমনটাই অনুমান সিআইডির। সে কারণে তদন্তে গতি আনতে চলছে জিজ্ঞাসাবাদ।এই খুনের ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গোয়েন্দা প্রধান শ্রী হরি পান্ডে। এদিন, ঘটনাস্থলের পাশে থাকা দোকান মালিক সহ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কর্তারা। ঘুরে দেখেন ঘটনাস্থল। খুন করার পর যে রাস্তা দিয়ে পালায় দুষ্কৃতীরা সেখানেও তদন্ত চালায় তদন্তকারী অফিসাররা। এরপর গোয়েন্দা প্রধান শ্রীহরি পান্ডে জানান, “সিসিটিভি ফুটেজ সহ প্রত্যক্ষদর্শীদের পুনরায় বয়ান নেওয়া হচ্ছে। পাশাপাশি সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলা যাবে না।”প্রসঙ্গত, গত ১৩ মার্চ রবিবার ভর সন্ধেয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে। ওই রাতেই এলাকার একটি হোগলা বনে লুকিয়ে থাকা মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

About Post Author