Home » রাজ্যস্তরের মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করছেন এক ঝাঁক নতুন  মুখ

রাজ্যস্তরের মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করছেন এক ঝাঁক নতুন  মুখ

সময় কলকাতা ডেস্ক: ২৬শে মার্চ থেকে কৃষ্ণনগরে শুরু হতে চলেছে রাজ্যস্তরের মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। এবছর মালদা জেলার হয়ে রাজ্যস্তরের মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করছেন এক ঝাঁক নতুন  মুখ। রবিবার সেই দলেরই চূড়ান্ত পর্যায়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হল মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে। বাছাইপর্বে অংশগ্রহণ করেন চাঁচলের রাসমনি দাস। গতবার সে বাংলার হয়ে খেলছে বলে জানা গেছে।  আগামী দিনে ভারতের মহিলা দলে খেলবে বলে আশাবাদী সে।

জেলা থেকে ১৫ জন মহিলা ক্রিকেটারকে এদিন বাছাই করা হয়।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হয় বাছাইপর্ব । জেলার দায়িত্বপ্রাপ্ত অভিজ্ঞ ক্রিকেটাররা  এই বাছাইপর্বে অংশগ্রহন করেন। জেলা ক্রীড়া সংস্থার পরিচালন কমিটির সভাপতি দেবব্রত সাহা বলেন সিএবি পরিচালিত মেয়েদের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কৃষ্ণনগরে। জেলার হয়ে আগামী ২৬ মার্চ এই টুর্নামেন্টে অংশগ্রহন করবেন মালদার জেলার বিভিন্ন প্রান্তের মহিলা ক্রিকেটাররা। রবিবার যার ট্রায়াল সম্পন্ন হল। ট্রায়াল থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয় আজ । চাঁচলের মেয়ে রাসমণি দাস মালদা জেলার হয়ে নেতৃত্ব দেবেন বলে জানান তিনি। মহিলা দলের অধিনায়ক রাসমনি দাসের কথায় আগের থেকে জেলার দল অনেক উন্নত। জেলার বিভিন্ন প্রান্তের নতুন মেয়েরা এবারে দলে অংশগ্রহন করেছেন, ফলে আশাবাদী তিনিও ।দলের পারফরমেন্স আগের তুলনায় অনেকটাই ভাল বলে জানান অধিনায়ক রাসমনি দাস ।

About Post Author