সময় কলকাতা ডেস্ক : অফলাইন পরীক্ষার বিবৃতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালো খড়গপুর আই আই টির পড়ুয়ারা। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আই আই টি চত্বরে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে উপস্থিত হয় খড়গপুর টাউন থানার পুলিশ।
পড়ুয়াদের দাবি, দূরদূরান্তের বহু পড়ুয়া করোনার সময় বাড়ি ফিরে যাওয়ায় তারা আর কলেজে এসে সরাসরি পরীক্ষা দিতে পারছে না। মাত্র ৭ শতাংশের বেশি কিছু পড়ুয়া এই সরাসরি অফলাইন পরীক্ষায় যোগদান করতে না পারায় কলেজ তাদের বহিস্কারের সিদ্ধান্ত নেয় বলে জানান বিক্ষোভরত পড়ুয়ারা। তাদের দাবি অবিলম্বে প্রতিষ্ঠানের ডিরেক্টারকে এব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে হবে। অবিলম্বে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানান পড়ুয়ারা।
করোনা কালে দুই বছর বন্ধ ছিল খড়গপুর আই আই টি। চলতি বছরই করোনা ধা্ক্কা কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেই তালিকা থেকে বাদ পরেনি খড়গপুর আই আই টি। অফলাইন পরীক্ষার বিবৃতিকে দেওয়ার পরই এদিন কলেজ চত্বরে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের দাবি দ্রুত অফলাইন পরীক্ষার যাবতীয় সমস্যা নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে বৈঠকে বসতে হবে আই আই টি কর্তৃপক্ষকে। ফলে ফের পঠন পাঠন শিকে ওঠার সম্ভাবনা দেখা দিল খড়গপুর আই আই টিতে।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ