Home » শিক্ষকের বেধড়ক মারের ছবি ভাইরাল হওয়া নিয়ে বিতর্ক

শিক্ষকের বেধড়ক মারের ছবি ভাইরাল হওয়া নিয়ে বিতর্ক

সময় কলকাতা ডেস্কঃ  বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে এক  শিক্ষকের ছাত্রকে মারের ভিডিও ভাইরাল হতেই সোমবার নড়েচড়ে বসলো স্কুল কর্তৃপক্ষ।ওই বিদ্যালয়ের ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে একটি শ্রেণী কক্ষে এক শিক্ষক একদশ শ্রেনীর এক ছাত্র কে মারতে মারতে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাচ্ছে। সেই মারের ভিডিও দেখে কিছুটা স্তম্ভিত হয়ে যায় সকলেই। কারণ যে ভাবে তিনি মারছেন একটি একাদশ শ্রেনীর ছাত্রকে তা হয়তো কাম্য নয়। একটা দুটো চর নয়,লাগাতার চর মেরে চলেছেন ওই শিক্ষক। তবে শিক্ষক যদি মেরে অপরাধ কিছু করে থাকেন তার চেয়েও বড় অপরাধ করেছে  ওই ক্লাস রুমে থাকা অন্য এক ছাত্র। ওই ছাত্র পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরা বন্দি করে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভাইরাল করে দেয়।এই মুহুর্তে অনেকেই এই ভিডিও দেখে,কেউ নিন্দাও করেছে।তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলী আহসান জানান যে, যে সময় এই ঘটনাটি ঘটেছে তিনি সেই সময় ছিলেন না,অন্য একটি কাজে বাইরে গিয়েছিলেন। তিনি ভিডিওটি না দেখলেও শুনেছেন সবটাই। তবে এখনো পর্যন্ত দুই তরফ থেকে কোন অভিযোগ আসেনি। বিদ্যালয়ে মোবাইল নিয়ে আসা উচিৎ নয় কোন ছাত্রেরো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অনলাইন এডুকেশন চালু হওয়ায় অনেক ছাত্ররাই মোবাইল নিয়ে স্কুলে আসছে। এখনো পর্যন্ত স্কুলের তরফ থেকে মোবাইল নিয়ে স্কুলে না আসার উপরে কোন নির্দেশ দেওয়া হয়নি।তবে যেটা হয়েছে সেটা কাম্য নয়,সমস্ত বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তিনি যেটা শুনেছেন, ইতিহাসের শিক্ষক সমীর বন্দ্যোপাধ্যায় একাদশ শ্রেণিতে প্রজেক্ট জমা নিচ্ছিলেন সেই সময় এক ছাত্র শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে। তারপর সমীর বাবু রেগে যান। রেগে গিয়ে ছেলেটিকে চড় থাপ্পড় মারেন।তবে ছবি অন্য কথা বলছে, সেই চড় থাপ্পড় অনেকটা সময় ধরেই চলে। যা এই মুহূর্তে ভাইরাল এবং বিভিন্ন মহলে আলোচিত।

About Post Author