সময় কলকাতা ডেস্কঃ সোমবার থেকে রাজ্যে ১২ থেকে ১৪ বছর বয়সিদের করোনার টিকাকরণ শুরু হয়েছে। কলকাতা কর্পোরেশনের অধীনে ৩৪টি পুর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ভ্যাক্সিন করবিভ্যাক্স দেওয়া শুরু হয়েছে।কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম জানান প্রতিটি বরোতে দুটি করে স্বাস্থ্য কেন্দ্র বাছা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি সরকারি স্কুল কে নির্দিষ্ট করা হয়েছে শিশুদের টিকাকরণের জন্য। মেয়র আরো বলেন পরবর্তী পর্যায়ে কলকাতা কর্পোরেশন এলাকার কোনও স্কুল আগ্রহ প্রকাশ করলে সেখানেও টিকাকরণ হতে পারে।
২০২০ সালের মার্চ মাসে করোনা অতিমারির সংক্রমণে লক ডাউন শব্দের সঙ্গে পরিচিত হয়েছিল সাধারণ মানুষ। সেই সময় কালের মধ্যে দ্রুত এই রোগের ভ্যাক্সিন আবিষ্কার হয়।ইতিমধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি থেকে পর্যায় ক্রমে ১৪ বছর পর্যন্ত বয়সিদের করোনার ভ্যাক্সিন দেওয়া হয়েছে।আজ থেকে ১২ বছর থেকে অনূর্ধ ১৪ বছর বয়সিদের করোনার ভ্যাক্সিন দেওয়া শুরু হল।এই ভ্যাক্সিনকে জরুরী ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক।
দেশে অতীতে যতগুলি ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা হয়েছে সব কয়েকটি ভ্যাক্সিনই জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। কলকাতা কর্পোরেশন এলাকায় ১২ থেকে অনূর্ধ ১৪ বছর বয়সিদের করোনার ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা খতিয়ে দেখতে মেয়র ফিরহাদ হাকিম যান দক্ষিণ কলকাতার কমলা গার্লস হাইস্কুলে। মেয়রের আবেদন যত দ্রুত সম্ভব বাচ্চাদের ভ্যাক্সিনেশন ক্যাম্পে নিয়ে আসুন। করোনার ভ্যাক্সিন দিয়ে বাচ্চাদের সেফ জোনে নিয়ে যান। শুধু বাংলাতেই নয় সারা দেশে করবিভ্যাক্স ১২ থেকে অনূর্ধ ১৪ বছরের বাচ্চাদের টিকাকরণ শুরু হল বুধবার। কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম আরো জানান এই ভ্যাক্সিন আপাতত শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে। ফলে বাচ্চাদের এই ভ্যাক্সিন সরকারি ক্যাম্পেই পাওয়া যাবে। স্কুলের বয়সের প্রমান পত্র কিংম্বা আধার কার্ড নিয়ে কোউইন আ্যাপে নাম নথিভুক্ত করতে হবে।অথবা ক্যাম্পে প্রয়োজনীয় কাগজ নিয়ে এলে ভ্যাক্সিন পাওয়া যাবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
করোনা বিরুদ্ধে শেষ হয়নি লড়াই, এবার ১২ থেকে অনূর্ধ ১৪-র ভ্যাক্সিনেশন শুরু হল সারাদেশ


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
পাটুলিতে শুট আউট, নিহত যুবক