সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ তর্ক-বিতর্কের পর সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। মুক্তির পরেই দর্শকরা ভালবাসায় ভরিয়ে দিয়েছে এই ছবিকে। কাশ্মীরি হিন্দুদের উপরে অত্যাচারের নির্মম অথচ বাস্তব ইতিহাসকে তুলে ধরেছে মিঠুন চক্রবর্তী, অনুপম খের অভিনীত এই ছবি। তবে দর্শকমহলে দ্য কাশ্মীর ফাইলসকে নিয়ে ঝড় চললেও বলিউডে কিন্তু দেখা দিয়েছে নিস্তব্ধতা। অক্ষয় কুমার ও কঙ্গনা রানাওয়াত ছাড়া বলিউডের কেউই তেমন মুখ খোলেননি ছবিটিকে নিয়ে।

সম্ভবত নেটনাগরিকদের ক্রমাগত প্রশ্নের মুখে পড়েই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে এবার নিজের মতামত রাখলেন আমির খান। তবে তাঁর বক্তব্য চমকে দিয়েছে সকলকে। সোমবার অর্থাৎ আগামীকাল অভিনেতার জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হন আমির।সেখানেই তাঁর কাছে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে আমির স্পষ্ট বলেন, “এখনো ছবিটি দেখেননি তিনি। তবে শুনেছেন ছবিটি খুবই সফল হয়েছে।” এই ছবির পুরো টিমকে শুভেচ্ছাও জানান তিনি।
এর আগে দ্যর কাশ্মীর ফাইলসকে ‘বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি’ বলে প্রশংসা করেছেন কঙ্গনা। বলিউড ইন্ডাস্ট্রির নিস্তব্ধতাকে কটাক্ষ শুনিয়ে অভিনেত্রী বলেন, এই ছবি প্রমাণ করে দিয়েছে করোনা পরবর্তীতে প্রেক্ষাগৃহ শুধুমাত্র বড় বাজেটের ছবির জন্যই নয়। ভোর ছটার শোও হাউজফুল হয়ে যাচ্ছে! তীব্র কটাক্ষ করে কঙ্গনা বলেন, ‘বলিউড আর ওদের চামচারা সব অবসাদে ভুগছে। গোটা বিশ্বের মানুষ ছবিটি দেখছে। তবুও এদের মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। ওদের সময় এবার খতম!’

গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস। কোনোভাবেই কাশ্মীর ফাইলসকে আটকানো যায়নি। আর তারপরেই ম্যাজিক! মাত্র তিন দিনে গোটা বিশ্ব জুড়ে ৩১.৬ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছে ‘দ্যা কাশ্মীর ফাইলস। ’মুক্তির প্রথম দিনেই ৪.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে ১০.১০ কোটি এবং তৃতীয় দিনে সংখ্যা্টা আরো বেড়ে ১৭.২৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।এমনকি বেশ কিছু জায়গায় অন্যান্য ছবির থেকে দ্য কাশ্মীর ফাইলসের টিকিট বেশি বিক্রি হয়েছে বলেই জানা গিয়েছে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র