Home » বালুরঘাট পুরসভার কাউন্সিলরদের শপথ,পুর প্রধান অশোক মিত্র, উপ-প্রধান প্রদীপ্তা চক্রবর্তী

বালুরঘাট পুরসভার কাউন্সিলরদের শপথ,পুর প্রধান অশোক মিত্র, উপ-প্রধান প্রদীপ্তা চক্রবর্তী

সময় কলকাতা ডেস্কঃরাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচন শেষে ১০৩ টি আসনই দখল করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বেশিরভাগ পুরসভার বোর্ড গঠনও প্রায় সারা। ঘোষণা হয়ে গেছে পুর প্রধান ও উপ প্রধানের নামও। তেমনই বালুরঘাট পুরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল। পুরসভা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ। বালুরঘাট পুরসভার প্রধান হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক মিত্র এবং উপ-প্রধান হলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী।উল্লেখ্য, বালুরঘাট পুরসভার মোট ২৫ টি ওয়ার্ডের মধ্যে তেইশটি তৃণমূল কংগ্রেসের দখলে যায় এবং ১৭ নম্বর ওয়ার্ডটি আরএসপি ও ২০ নম্বর ওয়ার্ডটি সিপিএম ছিনিয়ে নেয়। উত্তরবঙ্গের পুর সভার ভোট নিয়ে চিন্তায় ছিল রাজ্যের শাসক দল। কারণ গত ১৯ সের লোকসভা নির্বাচনে সেইভাবে বিজেপির আসন না এলেও ২১ সের বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি বেশ ভাল আসনই পেয়েছিল। সেই দিক দিয়ে এবারের পুরসভা নির্বাচনে শাসকদলের ফল চিন্তার ভাঁজ অনেকটাই কমিয়ে দিয়েছে বলাই বাহুল্য।

About Post Author