সময় কলকাতা ডেস্ক: বনগাঁর পুর বোর্ডের নবনির্বাচিত ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ দাস প্রয়াত। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এবারের পুরসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন।
তিনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর । বুধবার ভোর ৫:০৫ নাগাদ বনগাঁ মহাকুমা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন । বনগাঁ পুর নির্বাচন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এবং কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তিও হন। পরবর্তীতে বাড়ি ফিরে আসেন । সোমবার অসুস্থ হয়ে পড়লে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে এইচ ডি ইউ ইউনিটে ভর্তি করা হয়। আজ ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন