সময় কলকাতা ডেস্কঃ বিলুপ্তপ্রায় প্রাণীকে সংরক্ষনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বনদপ্তর। তাই বিলুপ্ত প্রজাতির প্রাণীর শিকার বা হত্যা দণ্ডনীয় অপরাধ। সরকারি সেই নির্দেশ অমান্য করেই চিতাবাঘ মেরে রান্না করে খাওয়ার অভিযোগ উঠেছিল শিলিগুড়ির ফৌজিজোত এলাকায়।ওই ঘটনায় বুধবার চারজন আত্মসমর্পণ করল ঘোষপুকুর রেঞ্জে।ঘটনার কথা জানাজানি হতেই শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ফৌজিজোত এলাকা থেকে চিতাবাঘের চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করে বনদপ্তর। এর পরেই প্রকাশ্যে আসে চিতাবাঘ মেরে রান্না করে খাওয়ার ঘটনা। তারপরই কে বা কারা ওই ঘটনার সঙ্গে জানতে তদন্ত শুরু করে বনদপ্তর। বনদপ্তর তৎপর হতেই বুধবার চারজন আত্মসমর্পণ করে।

ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, ফৌজিজোতের ঘটনায় চারজন আত্মসমর্পণ করছে। চিতাবাঘ মেরে তা খাওয়ার ঘটনায় এই মুহুর্তে ১২ জনের নাম আমাদের কাছে এসেছ। তার মধ্যে ১০ বছরের এক বাচ্চাও রয়েছে।ইতিমধ্যেই চারজনের বয়ান নেওয়া হয়েছে বাকিদেরও নেওয়া হবে । তিনি বলেন, অপরাধ করার পরেও অভিযুক্তরা নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পন করেছে। আমরা সমস্ত তথ্য আদালতে জমা দেব। আদালত যে নির্দেশ দেবে পরবর্তী সময়ে আমরা তা কার্যকর করব।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!