Home » প্রচণ্ড গরমে গলা ভেজাতে শরীর ঠান্ডা রাখতে খান আম পোড়ার শরবত

প্রচণ্ড গরমে গলা ভেজাতে শরীর ঠান্ডা রাখতে খান আম পোড়ার শরবত

সময় কলকাতা ডেস্ক: গরমকালে অতিথি আপ্যায়নে বা তৃষ্ণা মেটাতে কাঁচা আম পুড়িয়ে ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু আম পোড়া শরবত।

আম পোড়া শরবত তৈরির উপকরণঃ

দু গ্লাস শরবতের জন্যঃ
• কাঁচা আম ২ টো,
• পরিমান মত চিনি,
• বিটনুন,
• কাঁচা মরিচ,
• বরফকুচি

পদ্ধতিঃ

প্রথমে ২ টো আম খোসা সহ পুড়িয়ে নিন। তারপর ঠাণ্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। দেখবেন আমের ভিতরটা নরম হয়ে গিয়েছে।

এবার একটি বাটিতে পরিমান মত চিনি, বিটনুন, মরিচ নিন। আমের সাথে সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রাখুন। ব্লেন্ডারে ব্লেন্ড করুন।

তাহলেই রেডি পোড়া আমের শরবত। পরিবেশনের সময় উপরে বরফকুচি ছড়িয়ে দিতে ভুলবেন না কিন্তু।আর এই পোড়া আমের সরবতের অনেক গুন, প্রথমত গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখে। দ্বিতীয়তঃ গায়ে রোদ লাগতে দেয়না, তৃতীয়তঃশরীরে ভিটামিন সি তৈরি করতে সাহায্য করে।

About Post Author