Home » অনেক জায়গায় রয়ে গেছে জমি বিবাদের জট,তা সত্তেও মেট্রোর ৩৫০ কিমি সম্প্রসারণের কাজ সারা

অনেক জায়গায় রয়ে গেছে জমি বিবাদের জট,তা সত্তেও মেট্রোর ৩৫০ কিমি সম্প্রসারণের কাজ সারা

সময় কলকাতা ডেস্কঃ রোজকার জীবনে মেট্রো ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে।শহর ও শহরতলিতে দ্রুত যোগসূত্র স্থাপন করেছে কলকাতা মেট্রো। বলা যায় কলকাতার লাইফ লাইন এখন মেট্রো রেল।  শহরবাসী ও প্রশাসনিক সহযোগিতায় খুব দ্রুত কাজ এগোচ্ছে। বর্তমানে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্মিমের সম্প্রসারণের কাজ চলছে। জানা গিয়েছে ইতিমধ্যে ৩৫০ কিলোমিটার সম্প্রসারণ হয়ে গেছে। ২০২৬ সালের মধ্যে ১০০ কিলোমিটার সম্প্রসারণের কাজ হয়ে যাবে বলে খবর।শিয়ালদা ফুলবাগান মেট্রোর কাজ শেষ হয়ে গিয়েছে। এপ্রিল মাসেই চালু হয়ে যাবে শিয়ালদা ফুলবাগান মেট্রো। পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন আপ এবং ডাউন লাইনে চালানো ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার, পরিষেবা দিতে তৎপর মেট্রো । ইস্ট-ওয়েস্ট প্রকল্পের অন্যতম বড় স্টেশন হতে চলেছে শিয়ালদহ। ১৮টি এসক্যালেটর ৫টি লিফট, ৮টি সিঁড়ি। তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন।মেট্রোরেলের তরফে জানানো  হয়েছে, নিউ গড়িয়া এয়ারপোর্ট ২০২২ সালের মধ্যে চালু করা সম্পূর্ণ হবে। হেমন্ত মুখার্জী স্টেশন পর্যন্ত ট্রেন চলবে। জোকা থেকে বিবাদীবাগ করিডোর তারাতলা পর্য্ন্ত ৬.৪৯  কিলোমিটার পথ ২০২২ সালের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল ২০২৩ র মধ্যে শুরু হয়ে যাবে। ২০২৫  মধ্যে প্রতিদিন ১৮ লক্ষ যাত্রী মেট্রো চলাচলের সুবিধা পাবে। কিছু সমস্যা রয়েছে নর্থ সাউথ করিডোরে। ৪৭ টি নতুন রেক আনা হচ্ছে। জানুয়ারী ২০২৩ এর মধ্যেই হাওড়া থেকে সল্টলেক মেট্রোর কাজ সম্পন্ন হয়ে যাবে।বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে শুরু হয়ে যাবে।জমি বিবাদের জেরে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত মেট্রোর কাজ এখনো পর্যন্ত শুরু করা যায়নি। নোয়াপাড়া বারাসাত পরিদর্শক নোয়াপাড়া থেকে বিমানবন্দর চালু হবে ২০২৩ সালের মধ্যে।

About Post Author