Home » বিনা অনুমোদনে সিনেমার শুটিং-এ করোনেশন ব্রিজে গাড়িতে বিস্ফোরণ, প্রশাসন কি জানত না !

বিনা অনুমোদনে সিনেমার শুটিং-এ করোনেশন ব্রিজে গাড়িতে বিস্ফোরণ, প্রশাসন কি জানত না !

 

সময় কলকাতা ডেস্কঃ সকাল সকাল উত্তরবঙ্গে ব্রিজে বিস্ফোরন। আতঙ্কে কেঁপে উঠল দার্জিলিং জেলার মানুষ।এই জেলার ঐতিহ্যশালী ব্রিজ গুলির একটি হল করোনেশন ব্রিজ।দার্জিলিং জেলার সেবকে অবস্থিত ব্রিজ টি বয়সে শতবর্ষ ছুঁতে চলেছে।ইংরেজদের শাসন কালে সমতল থেকে পাহাড়ের রানির কাছে পৌছাতে এই ব্রিজ তৈরী করিয়ে ছিলেন তারা।বহু পর্যটকের কাছে সেবকের করোনেশন ব্রিজ অবশ্য দ্রষ্টব্য স্থান হিসেবেই পরিচিত।

বৃহস্পতিবার সকালে ঐতিহ্যশালি করোনেশন ব্রিজের উপর বিস্ফোরণে হতবাক সাধারণ মানুষ।ধাঁধায় পড় যায় পুলিশ ও প্রশাসন।ঠিক কি ঘটেছে করোনেশন ব্রিজে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠে কোন নাশকাতা মূলক কাজ হল কি করোনেশন ব্রিজের উপর।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে করোনেশন ব্রিজের উপর বিকট আওয়াজ করে, দাউ দাউ করে জ্বলতে দেখা যায় একটি গাড়িকে।চারচাকার গাড়ি দিয়ে ব্রিজে বিস্ফোরন ঘটিয়ে ব্রিজ টিকে কোন জঙ্গি সংগঠন উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে না তো? প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে।ইতিমধ্যে সেবকের করোনেশন ব্রিজে গাড়িতে আগুন ছবি স্যোশাল মিডিয়াতে ছড়িয়ে পরে বহু মানুষের কাছে।নড়এচড় বসে পুলিস প্রশাসন।পুলিসি তদন্ত উঠে আসে ব্রিজে একটি চলচ্চচিত্র নির্মাতার দল শ্যুটিং এর জন্য চার চাকার গাড়িতে আগুন লাগিয়েছে। সেই দলের কর্তাদের ডেকে পাঠায় কালিম্পং থানার পুলিস। গত ৯ই মার্চ থেকে দার্জিলিং পাহাড়ে সিনেমার বিভিন্ন দৃশ্য সুটিং করছিল এই দলটি।তারা একটি হিন্দি সিনেমার শ্যুটিং করছিল বলে পুলিস সুত্রে জানা গেছে।পুলিসের দাবি দার্জিলিং এ সিনেমা শ্যুটিং এর জন্য প্রশাসনিক অনুমোদন ছিল দলটির কাছে।তবে সেই অনুমোদনে করোনেশন ব্রিজে আগুন ধরানো বা বিস্ফোরণের কোন উল্লেখ ছিল না।অন্যদিক ডুয়ার্স ফোরামের সদস্যদের দাবি এই ব্রিজ হল রাজ্যের হেরিটেজ।তার উপর ২০১১ সালের ভূমিকম্পের সময় ব্রিজের একাংশ ক্ষতি গ্রস্থও হয়ে ছিল।সেই ব্রিজে সিনেমা পার্টি গাড়িতে বিস্ফোরন ঘটাচ্ছে আর প্রসাশন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে ! প্রশ্ন ডুয়ার্স ফোরামের।করোনেশন ব্রিজে গাড়ি বিস্ফোরনের প্রতিবাদে আগামীদিনে সেবক ফাঁড়িতে বিক্ষোভ দেখাবে বলেও জানিয়েছে ডুয়ার্স ফোরাম।

About Post Author