Home » ৮ টি আগ্নেয়াস্ত্রসহ ৭ দুষ্কৃতী গ্রেপ্তার বারাসাত জেলা পুলিশের

৮ টি আগ্নেয়াস্ত্রসহ ৭ দুষ্কৃতী গ্রেপ্তার বারাসাত জেলা পুলিশের

সুদীপ ঘোষ, বারাসাত সময় কলকাতা : রামপুরহাট থেকে অস্ত্র উদ্ধারে পুলিশকে তৎপর হওয়ার নির্দেশ দি্য়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই অস্ত্র উদ্ধারে নামল পুলিশ। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে অভিযান চালিয়ে আমডাঙ্গা, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙ্গা, শাসন ও দেগঙ্গা থানা এলাকা থেকে ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বারাসাত জেলা পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৮ টি আগ্নেয়াস্ত্র। আগামী এক সপ্তাহ ধরে জেলা জুড়ে এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, রামপুরহাটে গণহত্যার ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল থেকেই মুখ্যমন্ত্রী পুলিশকে বলেন, অবিলম্বে রাজ্যের সমস্ত জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। সেই বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। এরপরেই প্রতিটি জেলার পুলিশ সুপারকে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর জন্য নির্দেশিকা জারি করেন ডিজি মনোজ মালব্য । ওই নির্দেশিকার পরেই রাজ্যের প্রতিটি জেলায় অস্ত্র উদ্ধারে নেমেছে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ।  সেই অভিযানেই জেলার একাধিক থানা এলাকা থেকে অস্ত্রসহ দুষ্কৃতীদের উদ্ধার করে।

 

About Post Author