সময় কলকাতা ডেস্ক: কাঠ বোঝাই একটি ১০৭, ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল আম গাছে। গাছে ধাক্কা মারার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার বাগজোলা পেট্রোল পাম্প এলাকার ঘটনায় কেবিনে থাকা চালক খালাসী সহ ছয় জন গুরুতর জখম হয়। তাঁদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ওই ঘটনায় আসলে তাদের মধ্যে । রাজীব ইসলাম ও বাবু মণ্ডল নামে দুইজনকে চিকিৎকেরা মৃত বলে ঘোষণা করে। মৃতরা মাটিয়া থানার গোপালপুর এলাকার বাসিন্দা। বাকী চারজনের অবস্থা আশঙ্কাজনক।তাদের বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল সাড়ে তিনটা নাগাদ বাগজোলা পেট্রোল পাম্পের কাছে কাঠ বোঝাই ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আম গাছে ধাক্কা মারে । প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছিল। তাই নিযন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কি কারণে গাড়িটি গাছে গিয়ে ধাক্কা মারলো বাদুড়িয়া থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন
ধূপগুড়িতে বুলডোজার