সময় কলকাতা ডেস্ক: বরাহনগর মহামিলন মঠে শ্রদ্ধেয় কিঙ্কর বিঠঠল রামানুজজির ৭৬ তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করে হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস, বরাহনগরের বিধায়ক তাপস রায় সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রধানরা।
মানব কল্যাণের জন্য স্তোত্র উচ্চারণের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয়।সুজিত বসু এবং তাপস রায়কেকে ফুলের স্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। বরণ করে নেয় মঠের সদস্যরাই।

কিঙ্কর বিঠঠল রামানুজজির ৭৬ তম জন্মদিন উপলক্ষে এদিন প্রচুর মানুষের সমাগম হয় বরাহনগর মহামিলন মঠে। এদিনের এই সর্বভারতীয় সনাতন ধর্ম সম্মেলনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং মনোময় ভট্টাচার্য।

এইরকম একটি অনুষ্ঠানে এসে খুবই ভালো লেগেছে বলে মন্তব্য করেন সুজিত বসু। তিনি জানান, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এসেছেন, এরকম একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে।

তাপস রায় বলেন, “এই ওঙ্কার নাথ মন্দিরে প্রতিটি অনুষ্ঠানে আমি এর আগেও এসেছি, এরা প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানান, আজ আমি এবং মন্ত্রী সুজিত বসু অনুষ্ঠানে যোগ দিয়েছি, আমরা এসেছি শুভেচ্ছা জানাতে মানবসমাজ যাতে সুখে থাকে মানব কল্যাণে যাতে আমরা নিজেদেরকে মানব সেবায় নিয়োজিত করতে পারি সেই বার্তাই জানাতে আমরা এসেছি।” এদিন রামপুরহাট কাণ্ডে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে তাপস রায় বলেন, আদালত যা মনে করেছেন তাই করেছেন।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন
ধূপগুড়িতে বুলডোজার