সময় কলকাতা ডেস্কঃ টানা ২৬ দিন বিক্ষোভের পর আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মেনে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে ও প্রথম সেমিস্টার অনলাইনে নেওয়া হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে নিতেই আবির খেলা শুরু হয় বিশ্বভারতীতে।এই আন্দোলেনের জেরেই বিশ্বভারতী কর্তৃপক্ষ এবছর শান্তিনিকেতনের বসন্ত উৎসব বন্ধ রেখে ছিল।তবে আন্দোলনে জয়ের পরেই রাতেই আকাল দোলের আনন্দ উচ্ছাসে মাতেন পড়ুয়ারা। আবির মেখে উল্লাস শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই।
ছাত্রাবাস ও ক্যান্টিন খুলতে হবে, কারন বহু পড়ুয়া দূর-দূরান্ত থেকে এসে বিশ্বভারতীতে পড়াশোনা করে। এছাড়া, পাঠ্যক্রম শেষ না হওয়ায় স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টার পরীক্ষা অন লাইনে নিতে হবে৷ এই দাবিতে ২৫ দিন ধরে লাগাতার বিশ্বভারতীতে আন্দোলন চলাচ্ছিল পড়ুয়ারা। কেন্দ্রীয় কার্যালয় ও বাংলাদেশ ভবনে দুই দফায় কর্মসচিব সহ আধিকারকদের ঘেরাও করে রেখে ছিল আন্দোলনকারী পড়ুয়ারা। একপ্রকার অচল হয়ে পড়ে ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আন্দোলনের জেরে ইস্তফা দিয়ে দিতে হয় কর্মসচিব আশিস আগরওয়াল সহ জনসংযোগ আধিকারিক ও বেশ কয়েকজন অধ্যাপককে৷ অচলাবস্থা কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপরেও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সিদ্ধান্তের বিরুদ্ধে অনড় থাকতে দেখা যায় আন্দোলনকারী পড়ুয়াদের।
বিক্ষোভের ২৬ দিনের মাথায় এদিন কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কয়েক ঘন্টার টানা আলোচনা ও নানান টালবাহানার পর সন্ধ্যায় আন্দোনলনকারী পড়ুয়াদের দাবি মেনে নিতে বাধ্য হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারি করা হয় বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। বিজ্ঞপ্তি প্রকাশের ২ সপ্তাহের মধ্যে এই পরীক্ষা হবে জানানো হয়েছে৷ এমনকি, দ্রুত ছাত্রাবাসও খুলে দেওয়া হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷
টানা আন্দোলেনের বিজয় উল্লাস, বসন্ত উৎসবের মেজাজে বিশ্বভারতীর পড়ুয়ারা


More Stories
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়