Home » CSK vs KKR, দুজনেই নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে, ধারে ভারে কে এগিয়ে! অপেক্ষা শেষ বল পর্যন্ত

CSK vs KKR, দুজনেই নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে, ধারে ভারে কে এগিয়ে! অপেক্ষা শেষ বল পর্যন্ত

আবুল কায়ুম,সময় কলকাতা স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও  ধনি ক্রিকেট লীগ আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচটি আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দুটি দলই আজ মাঠে নামবে৷ উদ্বোধনী ম্যাচ জেতার আশা নিয়ে। আইপিএল মেগা নিলামের পরে, তাদের চলনে বলনে দুটি  দলই খুবই আলাদা দেখাচ্ছে। গত মরসুমে দলকে  ফাইনালে নিয়ে যাওয়া ইয়ন মরগানকে এবার কেকেআর দলে রাখার প্রয়োজনই মনে করেনি। কেন রাখেনি তার কোন ব্যাখ্যা দিতে পারেনি কে কে আর-এর থিঙ্ক ট্যাঙ্ক্রা।এবার  KKR শ্রেয়াস আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনে নিয়ে সবচেয়ে দামী প্লেয়ারকে নতুন অধিনায়কএর পদে নিযুক্ত করেছে। কিং খানের কেকেআর (KKR) আজ আইয়ারের নেতৃত্বাধীনে দল আজ ফের তৃতীয় বারের জন্য শিরোপার সন্ধানে মাঠে নামবে । চেন্নাই সুপার কিংস এর মহেন্দ্র সিং ধোনি, যিনি আইপিএল ২০০৮ সাল থেকে দলের অধিনায়কত্ব করে আসছিলেন, হঠাৎ করেই মত পরিবর্তন করে অধিনায়কত্ব ছাড়লেন, কিন্তু কেন এই সিদ্ধান্ত ? ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে তাঁর অধিনায়কত্ব ছাড়ার কারণ তিনি বুঝতে পারছেন বয়স বড়েছে আস্তে আস্তে জুনিয়ারদের তৈরি করা পাশাপাশি নিজের হাতে এই দলটিকে গড়ে তোলার পর দলের ভার কে নেবে বা কার অধিনায়কত্বে দল চলবে সেই সব মাথায় রেখেই এই সিদ্ধান্ত মাহির। আর সেই জন্যই এ বছর থেকে রবীন্দ্র জাদেজাকে এই দায়িত্ব হস্তান্তর করেছে মাহির দলের কর্ম কর্তারা । আজ এই দুই দলই নতুন অধিনায়কত্বের তত্ত্বাবধানে মাঠে নামবে।

About Post Author