সময় কলকাতা ডেস্ক: বলিউডের অন্যতম মিষ্টি নায়িকা শ্রদ্ধা কাপুর।তাঁর অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের বেশ মন কেড়েছেন।সম্প্রতি ৩৫-এ পা দিয়েছেন তিনি।পর্দায় একাধিক হিরোর সঙ্গে রোম্যান্স করতে দেখা গেলেও রিল লাইফে তাঁর হিরো আলাদা।প্রায় চার বছর ধরে ফ্যাশন ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন শ্রদ্ধা।তবে হঠাৎই শোনা গেল,সোশ্যাল মিডিয়া জুড়ে রোহনের সঙ্গে তার বিচ্ছেদের কথা।

তবে তাঁদের বিচ্ছেদের আসল কারণ কী তা জানা না গেলেও একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছিল, চলতি বছরে গোয়ায় অনুষ্ঠিত হওয়া শ্রদ্ধার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন না রোহন।আরও বলা হয়েছিল,যেহেতু বলিউড সুন্দরীর জন্মদিনের আগে ফেব্রুয়ারিতেই ব্রেক-আপের সিদ্ধান্তে রাজি হয়েছিলেন তাঁরা,তাই রোহন আর সেই পার্টিতে হাজির হননি।আর তাতেই নেটিজেনদের মধ্যে সন্দেহের দানা বাসা বেঁধেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অভিনেত্রী বেগুনি হার্ট ইমোজি দিয়ে লিখেছেন ‘অর শুনাও?’আর তাতেই তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও জোরাল হয়।২০২২ এর শুরুতে শোনা গিয়েছিল,খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তারা।কিন্তু ফেব্রুয়ারির শুরুর দিকেই নাই দুজনের মধ্যে মনোমালিন্য দেখা যায়।তারপর থেকে নাকি প্রায়ই ঝগড়াঝাঁটি লেগেই থাকত তাঁদের মধ্যে।পাশাপাশি শোনা যাচ্ছে অন্য আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রদ্ধা।

গত বছর শ্রদ্ধা এবং রোহনের বিয়ের গুঞ্জনে মুখ খুলেছিলেন শ্রদ্ধার বাবা শক্তি কাপুর।তিনি জানিয়েছিলেন, ‘বহু বছর ধরেই আমাদের সঙ্গে রোহানের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক।রোহনের বাবাকে বহু বছর ধরে চিনি।রোহনও আমাদের বাড়িতে আসে মাঝেমধ্যেই।ওঁরা এখন নিজেদের কেরিয়ার নিয়েই খুব ব্যস্ত।আর একটা কথা আজকালকার সময়ে যে হারে বিচ্ছেদ হচ্ছে আমি সত্যিই বেশ আতঙ্কিত থাকি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র