সময় কলকাতা ডেস্কঃ বিরল প্রজাতির পাখি পাচারের সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর এলাকা থেকে উদ্ধার হল লরেন্স প্রজাতির খাঁচা বন্দি পাঁচটি বিদেশি তোতা পাখি।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বনদপ্তর ও বসিরহাট থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে রামচন্দ্রপুর এলাকা থেকে দুই পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করে ।ধৃত ওই দুই পাখি পাচারকারীর নাম দীনেশ সাহা এবং রাজেশ মোদক।পুলিশ তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি বিদেশি তোতা পাখি।যার বাজারমূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা।সম্ভবত পাহাড়ি অঞ্চলেই এই তোতা পাখিগুলো বেশিরভাগ দেখা যায়।
পুলিশ ওই দুজন পাচারকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। লরেন্স প্রজাতির এই পাখি গুলো ক্যানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড,মায়ানমার, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। এগুলিকে কলকাতা নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তৎপর হয়েছিল পাচারকারীরা।
ইতিমধ্যেই উদ্ধার হওয়া পাখিগুলোকে বসিরহাটের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।প্রথমে তাদের শারীরিক পরীক্ষা করে সল্টলেকে নিয়ে যাওয়া হবে।তারপর আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেই বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।পাশাপাশি এর সঙ্গে কোন আন্তর্জাতিক পাখি পাচারের যোগসুত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।ধৃত ওই দুইজনকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী