সময় কলকাতা ডেস্কঃ বর্তমান যুগেও কোথায় দাঁড়িয়ে আমাদের সমাজ। নারী নির্যাতনের প্রতিকারের চেষ্টা, নারীর সমানাধিকার, নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, ভাষণ, অঙ্গীকারের অন্ত নেই। কিন্তু হাতে গোনা কয়েকজনের কথা বাদ দিলে, আপামর নারীর অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গিয়েছে। মালদহের রতুয়া থানার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বুধরামটোলা গ্রাম যেখানে এক লক্ষ টাকা পণ দিতে না পারায় অসুস্থ কন্যা সমেত স্ত্রীকে মারধরের অভিযোগ। মারধর করে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে বলেও অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

নির্যাতনের শিকার তুলসী দেবী নামে এক গৃহবধূ, অসুস্থ সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। তাঁর অভিযোগ, পণ দিতে না পারায় অসুস্থ কন্যা সমেত স্ত্রীকে মারধর করে বের করে দিয়েছে স্বামী সুরেন্দর চৌধুরী, শাশুড়ি সুচি দেবী ও ননদ রাজশ্রী চৌধুরী। এমনকি তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে দু লক্ষ টাকা নিয়ে দ্বিতীয় বিয়েও করে স্বামী। অভিযোগ, থানায় একাধিকবার জানান সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। অগত্যা তেরো বছরের অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে গৃহবধূকে।
নির্যাতিতা গৃহবধূ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান। এমন অমানবিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধরামটোলা গ্রামে।



More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান