সময় কলকাতা ডেস্ক: সরকারি জলাশয়ের মাটি কেটে পাচারকে কেন্দ্রকরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ মালদহের রতুয়ায়। মাটি পাচারের ক্ষমতার দখলদারি কাদের হাতে থাকবে তা নিয়েই রবিবার সকালে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। ওই ঘটনায় দুই গোষ্ঠীর মোট ৭জন জখম হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।গণ্ডগোলের জেরে আতঙ্কে চারটি পরিবার এলাকা ছেড়ে এন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মালদার রতুয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের পিনডোল গ্রামে সরকারি জলাশয়ের মাটি অবৈধ ভাবে কেটে পাচার করছে শাসক দলের নেতারা। এলাকাবাসীর অভিযোগ, সরকারি জলাশয়ের ধারে মাটি কেটে হাজারে হাজারে ট্রলি করে পাচার হচ্ছে বিহারে।

গ্রামবাসীদের দাবি, তৃণমূল প্রধান থেকে শুরু করে বেশ কিছু নেতা প্রত্যক্ষভাবে এই অবৈধ মাটি পাচারের সঙ্গে যুক্ত। এই মাটি পাচারের বখরার ভাগ নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বাধে।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের পাশাপাশি এই মাটি পাচারের ঘটনায় পুলিশ ও প্রশাসনের একাংশ জড়িত রয়েছে। তাই দিনেরপর দিন নাকের ডগায় সরকারি জলাশয় থেকে মাটি পাচার হলেও পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ভিনরাজ্যে মাটি পাচার বন্ধে কোনও উদ্যোগ নেয়নি। এদিন সংঘর্ষের পর বাধ্য হয়ে তারা লোকলজ্জা থেকে বাঁচতে ঘটনাস্থলে হাজির হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে শাসকদল।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে