সময় কলকাতা ডেস্কঃ হুগলির শ্রীরামপুরের প্রভাসনগরে মহিলা খুনের কিনারা করল পুলিশ। শুক্রবার নিজের ঘরেই খুন হন গৃহবধু রেণু সাউ। ঘটনার তদন্তে নেমে তিন দিনের মাথায় কমল চৌরাশিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কমল চৌরাশিয়ার স্ত্রী শশি চৌরাশিয়া সুদে ২০ হাজার টাকা নিয়েছিলেন রেনু সাউয়ের কাছ থেকে। টাকা শোধ করা নিয়ে কমলের সঙ্গে রেনুর বচসা হয়। রেনু টাকার জন্য চাপ দিতে থাকে। শুক্রবার দুপুরে যখন রেণুর স্বামী রমেশ সাউ বাড়িতে ছিলেন না, তখন কমল তাঁর বাড়িতে আসেন। বচসা চলাকালীন তিনি ছুরি দিয়ে রেণুর গলা কেটে দেন বলে অভিযোগ। পুলিসকে বিভ্রান্ত করতে আলমারি খুলে জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যায় কমল।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে মৃতার স্বামী ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তবে বেশ কয়েকদিন যাবত রেণুর সঙ্গে দেখা করতে আসছিল কমল। সেই সূত্রেই কমলকে গ্রেফতার করতেই বেরিয়ে এসেছে সবকিছু। ধৃতকে রবিবার শ্রীরামপুর আদালতে তোলা হয়।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে