Home » মাটিয়া নাবালিকা ধর্ষণকাণ্ডে বামেদের বিক্ষোভ

মাটিয়া নাবালিকা ধর্ষণকাণ্ডে বামেদের বিক্ষোভ

সময় কলকাতা ডেস্কঃ  মাটিয়া ধর্ষণকাণ্ডের বর্বরতা ও নৃশংসতা নিয়ে আন্দোলনে সরব বাম ছাত্র ও মহিলা সংগঠন।র্ষণকাণ্ডের ঘটনায় ধিক্কার জানিয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হলেন বাম ছাত্র ও মহিলা সংগঠন। সোমবার বিকেলে বসিরহাটের মাটিয়া হাই স্কুলের সামনে থেকে শতাধিক বাম নেতা, কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে।উল্লেখ্য,মোবাইলে গেম খেলতে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ মাসি ও তার প্রেমিকের বিরুদ্ধে। নাবালিকার ওপরে চলে অবর্ণনীয় নির্যাতন।

সোমবার মাটিয়া ধর্ষণকাণ্ডের ঘটনায় বাম নেতা, কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। এসএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা টাকি রোড হয়ে মাটিয়া থানায় এসে প্রথমে থানা ঘেরাও করে ও ভারপ্রাপ্ত আধিকারিককে ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের কঠিন শাস্তির দাবিতে ডেপুটেশন জমা দেয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য ও মহিলা নেত্রী কনীনিকা ঘোষ বসু।

এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে অবশ্য বামেদের কটাক্ষ করতে ছাড়েন নি তৃণমূল কংগ্রেসের বসিরহাট দু’নম্বর ব্লক সভাপতি মিহির ঘোষ। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয়। কিন্তু বামফ্রন্টের এই কার্যকলাপ গঠনমূলক নয়।বাংলার বুকে থেকে সিপিএম কার্যত মুছে গিয়েছে। রাজনৈতিক ফয়দা লোটার জন্যই সিপিএম পথে নেমে জনজীবন বিপর্যস্ত করছে।।

About Post Author