সময় কলকাতা ডেস্ক: চলন্ত বাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের এক তরুণী কর্মীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার এক যুবক। অভিযুক্ত যুবক বিহারের বাসিন্দা তাজ আলি । জানা গিয়েছে, কর্মসূত্রে নিউটাউন বালিগুড়ি এলাকায় ভাড়া থাকে ওই যুবক। আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত আটটা নাগাদ নিউটাউন বিশ্ববাংলা গেটে একটি বাসের মধ্যে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ আসে নিউটাউন থানায়। সেই খবরে পুলিশ তড়িঘড়ি সেখানে গিয়ে অভিযুক্ত যুবক ও অভিযোগকারি তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অভিযোগ, ওই যুবক সল্টলেকের সেক্টর ফাইভ থেকে KB 16 নাম্বার বাসে ওঠে এবং ওই তরুণীর পাশের ছিটে বসে। তরুণীর যখন একটু ঘুমের ঝিম আসে সেই সময় তার শ্লীলতাহানি করে অভিযুক্ত ওই যুবক। চলন্ত বাসটি নিউটাউন বিশ্ববাংলা গেটের কাছে আসতেই চিৎকার করে ওই তরুণী। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিউটাউন থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তাজকে আলিকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে বলে জানা গেছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান