Home » শতাব্দী প্রাচীন বটবৃক্ষ কাটার অভিযোগে সবর পরিবেশপ্রেমীরা

শতাব্দী প্রাচীন বটবৃক্ষ কাটার অভিযোগে সবর পরিবেশপ্রেমীরা

সময় কলকাতা ডেস্কঃ কথায় বলে একটি গাছ একটি প্রাণ। একটি বটবৃক্ষ মানে একজন পথিকের বিশ্রামের বিশ্বস্ত আশ্রয় স্থল।  আবার বহু পাখি বাসাও বাঁধতে পারে।  এছাড়া বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন মুক্ত করে পরিবেশ রক্ষায় ভারসাম্য রক্ষা করে চলে। মানুষকে সকল উপায়ে জীবন দান করে থাকে। সেখানে দাঁড়িয়ে শতাব্দী প্রাচীন বটবৃক্ষ কাটার অভিযোগ উঠল ফুলবাড়ি ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সরব হলেন এলাকার পরিবেশপ্রেমীরা। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গঙ্গারামপুর ফুলবাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ সহ বনদপ্তরের কর্মীরা।   স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ফুলবাড়ী বাজার এলাকায় রয়েছে শতাব্দী প্রাচীন একটি বটগাছ। বটগাছের নীচে রয়েছে মন্দির সহ একাধিক দোকান। এলাকাবাসীদের অভিযোগ সোমবার বনধের দিনে এলাকায় মানুষজন কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে বটগাছের একাধিক ডাল কেটে ফেলে ব্যবসায়ী সমিতির সম্পাদক। বিষয়টি এলাকার বাসিন্দাদের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। মঙ্গলবার ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয় এলাকার বাসিন্দারা। গাছ কাটার জন্য সুবিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সম্পাদক ও সভাপতি। তাঁরা বলেন, ব্যবসায়ীদের ঘর তৈরির জন্য গাছের দুটি ডাল কাটা হয়েছে মাত্র। তবে গাছ কাটা হচ্ছেনা বলেও জানান তাঁরা।

About Post Author