সময় কলকাতা ডেস্কঃ সরকারি মঞ্চ থেকে ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে ফের সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই দিন দার্জিলিং-এ সরকারি এক অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মূলত বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের কাগজ প্রাপকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান লোকসভায় দিল্লি জানিয়ে দিয়েছে ইউক্রেন ফেরত ডাক্তারির পড়ুয়াদের দেশে পড়ার ব্যবস্থা করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার ৪০০ পড়ুয়াকে বিনা পয়সার ডাক্তারি পড়ার সুযোগ করে দিতে চান তিনি। সারা দেশে ১৭০০০ হাজার চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়ার ভবিষ্যৎ কি হবে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন যুদ্ধ লাগার আগে কেন কেন্দ্র এই সমস্যার কথা ভাববে না।তিনি বলেন “চেয়ে ছিলাম কেন্দ্র অনুমতি দিলে এই রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনা পয়সায় ওদের পড়িয়ে দেব”।
একই সঙ্গে তিনি পাহাড় বাসীকে দিল্লির রাজনৈতিক দল সম্পর্কে সাবধান করেন।বিজেপির নাম না নিয়ে তিনি পাহাড়বাসীর উদ্দেশ্যে বলেন মিথ্যা কথা বলে একটি রাজনৈতিক দল সব ভোট নিয়ে যাচ্ছে ।আর পাহাড়ে উন্নয়নে কিছুই করছে না । তিনি বলেন পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করতে চায় রাজ্য।অনুমোদনের জন্য রাজ্যের ফাইল দিল্লিতে পৌছেছে বহু দিন আগে।কিন্তু কেন্দ্র পাহাড়ের উন্নয়ন চায় না বলে সেই অনুমোদন আজও দিল না। সরকারের নানান সামজিক সুরক্ষার প্রকল্প উদ্বোধন ও প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে দীর্ঘ দু বছর পর পাহাড়ে ফের মুখ্যমন্ত্রী।এই অনুষ্ঠানের শুরুতেই নেপালী কবি ভানু ভক্তের মুর্তিতে মালা দেন তিনি।মঞ্চে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন পাহাড়ে এখন ট্যুরিস্টে ভরা।এমন কি আগামী জুন মাস পর্যন্ত কোন হোটেল খালি নেই বলে জানান তিনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় বাসির কাছে আবেদন এমন হাসিখুশি পাহাড়কে দেখতে চাইলে আগামী ১০ টি বছর পাহাড়কে শান্ত রাখুন।পাহাড়ে তাহলে উন্নয়নের বন্যা বইবে বলেও জানান তিনি ।
দিল্লির লাড্ডু চাই না ,মিথ্যা বোলে ওরা ভোট নেয়, দার্জিলিংএ চাঁচা ছোলা ভাষায় কেন্দ্রকে আক্রমণ মমতার


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?