সময় কলকাতা ডেস্ক : কলকাতার পুরাতন বাজার গুলির মধ্যে অন্যতম ল্যান্স ডাউন বাজার। দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুঁকছিল বাজারের একাংশ। সংস্কারের উদ্যোগ নিলেও নানা জটিলতায় কাজ হচ্ছিল না এতদিন। এইবার সমস্যার সমাধানে এগিয়ে এলো কলকাতা কর্পোরেশনের মেয়র । মঙ্গলবার সেখানেই বাঁধে গোল। মেয়রের উপস্থিতিতে বাজারের বাইরে বিক্ষোভ দেখান ল্যান্সডাউন ব্যবসায়ী সমিতির একাংশ। তারা জানান আমরা বাজারের স্বীকৃত ব্যবসায়ী সমিতি আমাদেরকে অন্ধকারে রেখে মেয়র বাকিদের সঙ্গে কথা বলছেন। মেয়র ফিরহাদ হাকিমের পাল্টা বক্তব্য বাইরে বিক্ষোভ দেখলে তো সমাধান হবে না , বৈঠকে বসতে হবে।
উল্লেখ্য,১৯৫১ সালে ল্যান্স ডাউন বাজার স্থাপিত হলেও ১৯৮৬ সালে বামফ্রন্ট সরকারের আমল থেকেই নানা সমস্যা দেখা দেয় এই বাজার নিয়ে। ফলে রাজনীতির কারণে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে বাজার সংস্কারের কাজ, বলে অভিযোগ ব্যবসায়ীদের একাংশের। দুই গোষ্ঠীতে বিভক্ত বাজারের ব্যবসায়ীরা। ফলে দীর্ঘদিনের সমস্যা আজও বিদ্যমান বলে জানান ব্যবসায়ীরা।
ল্যান্সডাউন বাজারে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে আসেন মেয়র পরিষদ (মার্কেট) অমিরুদ্দিন ববি, মেয়র পরিষদ (আলো ও বিদ্যুৎ )সন্দীপ রঞ্জন বকশি, মেয়র পরিষদ (আইন) বিভাগ বৈশ্বানর চট্টোপাধ্যায়। কিন্তু মেয়র আসার সঙ্গে সঙ্গে বাজারের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ল্যান্সডাউন বাজার সমিতির একাংশ। অভিযোগ কলকাতা পৌরসংস্থাকে বাজার সংস্কারের জন্য একাধিকবার চিঠি দিলেও এতদিন কোনো সুরাহা হয় নি। পাশাপাশি তাদের এও দাবি যে, কোন নতুন প্রোমোটারকে দিয়ে এই বাজর নির্মাণের কাজ করানো হচ্ছে, এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পৌরসংস্থা তরফে। তাদের কিছুই জানানো হয় নি। ফলে ব্যবসায়ীদের একাংশকে অন্ধকারে রাখা হচ্ছে বলে অভিযোগ করে ওই ব্যবসায়ী সমিতি। পাশপাশি এও অভিযোগ ল্যান্সডাউন পাশে একটা নির্মীয়মান বিল্ডিংয়ে পুরনো বাজারটিকে স্থানান্তরিত করার চেষ্টা চলছে। পুরোনো বাজারের মতন পর্যাপ্ত জায়গার বদলে তাদের অনেক কম জায়গায় দেওয়া হচ্ছে। ফলে এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে জানান যে আমরা সব পক্ষের কাছ থেকে জানতে চাইছি যে তাদের সমস্যা কি রয়েছে। কারণ এক যোগে বৈঠকে না বসলে তো সমস্যার সমাধান হবে না। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে এই সমস্যা থেকেই গেছে, কবে সমাধান হয় সেদিকেই তাকিয়ে ব্যবসায়ীদের একাংশ।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের