সময় কলকাতা ডেস্কঃ শ্রমিক মৃত্যুর ঘটনায় কারখানা কর্তৃপক্ষকে হেনস্থা করা সহ কারখানায় ক্ষতির অভিযোগ। কারখানায় সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ দিল কর্তৃপক্ষ। বুধবার সকালে কাজে যোগ দিতে এসে নোটিশ দেখতে পায় শ্রমিকরা। ডানকুনির হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিং কারখানায় সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ। তারপরই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা।

২৫ মার্চ কারখানায় শেডের উপর কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় অস্থায়ী শ্রমিক সেখ আজিজুলের। সেই ঘটনার পর ক্ষতিপূরণ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। শ্রমিক ইউনিয়ন ও পুলিশের সঙ্গে আলোচনার পর মৃত শ্রমিকের পরিবারকে ছয় লক্ষ টাকার চেক দেয় কারখানা কর্তৃপক্ষ। তারপর থেকে কারখানা চলছিল শ্রমিকরা কাজও করছিল।

কিন্তু এদিন সকালে কারখানার গেটে সাসপেনশানের নোটিশ দেয় কর্তৃপক্ষ। দূর্ঘটনায় শ্রমিক মৃত্যুর দিন কারখানার ম্যানেজার, সুপারভাইজার সহ ম্যানেজমেন্টের কর্মীদের মারধর ও হেনস্থা করা হয়। কারখানার সম্পত্তি নষ্ট করা হয়। প্রচুর ক্ষতি হয় কারখানার। সেদিন যারা আক্রান্ত হয়েছিলেন তারা কাজে আসতে ভয় পাচ্ছেন। তাই কর্তৃপক্ষ সাসপেনশান অফ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এদিন শ্রমিকরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, কারখানায় গণ্ডগোলের দিন কাউকে হেনস্থা করা হয়নি। পুলিশ ছিল, ইউনিয়নের প্রতিনিধিরা ছিলেন। যে শ্রমিকের মৃত্যু হয়েছিল তার পরিবারের জন্য ক্ষতিপূরনের দাবি জানানো হয়েছিল, কাউকে মারধর করা হয়নি।হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিং কারখানায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচশ শ্রমিক কাজ করেন। সাসপেনশনের জেরে কাজ হারা হলেন শ্রমিকেরা।তাই অবিলম্বে কারখানা খোলার দাবিতে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী