সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে পাচারের স্বর্গরাজ্য বলে কুখ্যাতি আছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের।একদিকে ইছামতি,রায়মঙ্গল,কালিন্দী ও বিদ্যাধরী নদীর দু’পাড় জুড়ে বিস্তীর্ণ সন্দুরবন।নদী,নালা,খাল ,বিল, ভেড়ি ও জঙ্গলে ভরা ভুখন্ডের সীমান্ত জনপদ বসিরহাট মহকুমা। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে বরাবরই মাথা ব্যাথার একটি বড় কারন।এই সীমান্ত জনপদের পূর্ব পাড়ে রয়েছে বাংলাদেশ।বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ-এর হেমনগর পর্যন্ত ১৯০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত । যার মধ্যে জলপথ ও স্থলপথ রয়েছে।এমন অতি স্পর্শকাতর সীমান্তে মোতায়ন রয়েছে বিপুল সংখ্যক বি এস এফ জাওয়ান।
বাংলাদেশ সীমান্তে সুরক্ষা খতিয়ে দেখতে বিএসএফের আধিকারিকরা টাকি সীমান্তে আসেন বৃহস্পতিবার।এই দিন সকাল ১১ টা নাগাদ টাকি এরিয়ান ক্লাবের মাঠে হেলিকপ্টারে নামেন বি এস এফ কর্তা ইস্টার্ন কমান্ড যোগেশ বাহাদুর খুরানা ও তাঁর নেতৃত্বে এক প্রতিনিধি দল। সেখান থেকে তাঁরা টাকির বিএসএফ ক্যাম্পে যান।টাকি ক্যাম্পে ৮৫ ,১১২ , ১১৮ ,১৫৩,১৮৫, নম্বরের কমান্ডিং অফিসারদের নিয়ে বৈঠকে বসে্ন দিল্লির কর্তারা। সেই বৈঠক রুপ নেয় ম্যারাথন বৈঠকের। সীমান্ত সুরক্ষা আরো আঁটোসাটো করাই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল বলে জানা গেছে ।যদিও দিল্লির কর্তাদের এই সীমান্ত সফর সম্পূর্ণ ভাবে গোপন রাখা হয়েছে বি এস এফ এর তরফ থেকে।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ২০২১, সালের ৯ ই অক্টোবর টাকি সৈয়দপুরে বি এস এফ কর্তাদের সঙ্গে বৈঠকও করে ছিলেন।৮৫, নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নিরজকুমার এর সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করে ছিলেন তিনি। পাশাপাশি টাকি শ্মশান ঘাটের কাছে ইছামতি নদীর পাড়ে বিএসএফ এর একটি নতুন ভবন তৈরি হয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।মনে করা হচ্ছে এই দিনের সফররত বিএস এফ কর্তাদের দ্বারা সেই ভবন উদ্বোধন করা হতে পারে। গরু ও সোনা পাচারের স্বর্গ এই সীমান্তে কেন্দ্রীয় বিএসএফের আধিকারিকদের আসা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে বেশিরভাগটাই জলপথ।উপরন্তু স্থলপথের অধিকাংশ জায়গায় নেই কাঁটাতার বেড়া। দেশের সুরক্ষা নিয়ে এই সীমান্তে চিন্তিত কেন্দ্র।বিজেপি নেতা দিলীপ ঘোষের সফরে সেই প্রসঙ্গও উঠে এসে ছিল।নানান ধরনের জিনিষ পাচার ও তার ভাগ বাঁটোয়ারা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত।সেই আবহাওয়াতে বি এস এফ কর্তাদের হঠাৎ সফর নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের শাসক দলের মধ্যে।তৃণমুল কংগ্রেস আন্তর্জাতিক সীমান্তে পাচারের বাড় বাড়ন্তের জন্য বরাবর দায়ী করে আসছে দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীকে।তারই মধ্যে গত বছর রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বসিরহাটের সীমান্ত নিয়ে বৈঠক অন্যমাত্র এনে দেয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি