সময় কলকাতা ডেস্কঃ দিনের পর দিন সৎ বাবার অত্যাচার কিশোরী মেয়ের ওপর। অবশেষে সহ্য করতে না পেরে পরিকল্পনা মাফিক শ্বাসরোধ করে সৎ বাবাকে খুন করল মেয়ে ও মা। বুধবার রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া ডোমজুড়ের পার্বতীপুরে। ঘটনায় পুলিশ অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে ।

পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের পার্বতীপুরে সোনার দোকানের মালিক শেখ সালাম। বয়স ৫৫। নিজের বাড়িতেই খুন হন তিনি। শেখ সালাম আগে মুম্বাইয়ে থাকলেও কয়েক বছর ধরে ডোমজুড়ে থাকছিলেন তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী সুলতানা বেগম ও তাঁর কিশোরী মেয়েকে নিয়ে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে সুলতানা বেগম হঠাৎই তার প্রতিবেশীদের ঘরে ডেকে আনেন। তারা ঘরে ঢুকে দেখে শেখ সালাম বিছানায় পড়ে রয়েছে। তার গলায় ছিল কালো দাগ। জিভ বাইরে বেরিয়ে এসেছে। প্রতিবেশীদের অনুমান হয় শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। মৃতের স্ত্রী সুলতানা প্রতিবেশীদের জানান, সন্ধ্যাবেলায় দুজন লোক তাদের বাড়িতে আসার কথা ছিল। শেখ সালাম তাই তাদের বাড়ির বাইরে থাকতে বলেন। এরপর তারা এক নিকট আত্মীয়র বাড়ি চলে যান। আধঘন্টা বাদে যখন ঘরে ফেরেন তখন দেখেন শেখ সালাম বিছানার পড়ে আছে। এরপর প্রতিবেশীদের ডেকে আনেন তিন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর মা এবং মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। টানা জেরার মুখে ভেঙে পড়ে মা-মেয়ে। জেরায় তাঁরা স্বীকার করে নেন, শেখ সালাম দীর্ঘদিন মেয়ের উপর শারীরিক নিগ্রহ করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে খুনের ছক কষেছিল। বুধবার রাতে পরিকল্পনা মাফিক শেখ সালামকে শ্বাসরোধ করে খুন করে। স্বীকারোক্তির পর দুজনকেই গ্রেপ্তার করে ডোমজুড় থানার পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী