Home » জলখাবারে মুখরোচক চিকেন বাস্কেট সমোসা

জলখাবারে মুখরোচক চিকেন বাস্কেট সমোসা

সময় কলকাতা ডেস্ক: মুখরোচক জলখাবার বানানো নিয়ে রোজই চিন্তা। বাড়ির ছোট থেকে বড় সবাইকে খুশি করে দেবে এই চিকেন বাস্কেট সমোসা।

চিকেন বাস্কেট সমোসা তৈরির উপকরণ

• পুরের জন্য- ২০০ গ্রাম চিকেন কিমা,

• ১ টা পিয়াজ কুচি,

• ১ চা চামচ রসুন বাটা,

• ১ চা চামচ আদা বাটা,

• গোলমরিচ গুঁড়ো এক চা চামচ, • ধনে পাতা কুচি দুই টেবিল চামচ,

• ১টা টমোটো কুচি,

• নুন স্বাদমতো,

• ধনে জিরে গুঁড়ো এক চা চামচ, • ১/৩ চা চামচ গরম মসলা,

• ৩ টেবিল চামচ রিফাইন তেল,

• ১ কাপ ময়দা,

• ২ টেবিল চামচ রিফাইন তেল,

• ১/৪ চা চামচ নুন,

• ১ চিমটি বেকিং সোডা।

পদ্ধতি

কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে আদা রসুন সমস্ত মসলা দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে। ময়দায় তেল নুন দিয়ে ভাল করে মেখে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে বেলে নিন।

বেলা লুচির উপর অল্প পুর রেখে দুদিক থেকে কেটে নিতে হবে।পুরের ওপর থেকে এদিক ওদিক করে ভাঁজ করে নিতে হবে।

কড়াইতে তেল দিয়ে গরম হলে বাস্কেট সমোসা অল্প অল্প করে দিয়ে ডিপ ফ্রাই করে তুলে নিজের মতো করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

About Post Author