Home » লোভনীয় চিকেন রেশমি কাবাব

লোভনীয় চিকেন রেশমি কাবাব

সময় কলকাতা ডেস্ক: কাবাব বলতে বোঝানো হয় তাওয়ায় ভাজা বা পোড়ানো মাংসের টুকরো। এখন সবাই কমবেশি রেস্টুরেন্টে কাবাব খায়। তাই বাড়িতেই বানান চিকেন রেশমি কাবাব।

চিকেন রেশমি কাবাব তৈরির উপকরণঃ

•২৫০ গ্রাম বোনলেস চিকেন
•১০০ গ্রাম জল ঝরানো টকদই
•৪ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
•১ টেবিল চামচ কসুরি মেথি
•২ টেবিল চামচ আদা রসুন বাটা
•১ চা চামচ গোলমরিচ
•১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
•১ চা চামচ জিরা গুঁড়ো
•১ টেবিল চামচ পাতিলেবুর রস
•স্বাদ অনুযায়ী নুন

পদ্ধতিঃ

প্রথমেই আড়াইশো গ্রাম চিকেন জল ঝরানো টকদই ফ্রেশ ক্রিম কসুরি মেথি, গোলমরিচ, আদা-রসুন বাটা, নুন, গরম মশলা গুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিয়ে ২ ঘন্টা মেরিনেট করে রাখতে হবে।

দু’ঘণ্টা পর কাবাব স্টিকে চিকেনগুলো এক এক করে গেঁথে নিতে হবে। একটা স্টিক চারটে চিকেন দিতে হবে এরকম করে আর বাকি তিনটি স্টিকে চিকেনগুলো গেঁথে নিতে হবে।

তাওয়া ভালো গরম করে নিয়ে তাতে বাটার ব্রাশ করতে হবে। এরপর চিকেন স্টিকগুলো দিতে হবে। পাঁচ মিনিট বাদে বাদে সেগুলোকে উল্টে পাল্টে নিতে হবে এবং মাঝেমাঝেই বাটার ব্রাশ করতে হবে এবং উল্টে দিতে হবে। এরকম করে ৪ সাইড ভালো করে কুক হয়ে গেলে এবং চিকেনের রং একটু পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

About Post Author