সময় কলকাতা ডেস্ক : দাবী, ইচ্ছে আর উদ্যোগের মেলবন্ধন।বরানগরের বিধায়ক তাপস রায়ের বক্তব্য অনুযায়ী – মানুষের দাবী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে আর পুলিশ কমিশনারেটের উদ্যোগের মিশেলে প্রিপেড বুথের সূচনা হল দক্ষিনেশ্বরে। শুক্রবার থেকে মা ভবতারিণী মন্দিরের কাছে চব্বিশ ঘন্টার পরিষেবা নিয়ে চালু হয়ে গেল প্রিপেড ট্যাক্সি বুথ ।
দক্ষিণেশ্বর থানা ঘোষণা হয়েছিল কয়েকদিন আগেই। এবার মা ভবতারিণী মন্দিরের কাছে প্রিপেইড ট্যাক্সি বুথের শুভ উদ্বোধন করেন ব্যারাকপুরের নগরপাল মনোজ কুমার ভার্মা। এছাড়াও ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ধ্রুবজ্যোতি দে, ডিসি সাউথ অজয় প্রসাদ, এসিপি ট্রাফিক প্রিয়ব্রত বক্সী বরানগরের বিধায়ক তাপস রায় সহ। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিধায়ক ও নগরপাল।
অতঃপর অনুষ্ঠান শেষে ফলকের আবরণ উন্মোচন ও সবুজ পতাকা নেড়ে শুরু হয় ট্যাক্সি চলাচল।সরকারী রেট চার্ট মেনে চব্বিশ ঘন্টা পরিষেবা পেতে চলেছেন দূর দূরান্তের যাত্রী ও মন্দির দর্শনার্থীরা।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি