সময় কলকাতা ডেস্ক: বুক পকেটে হামেশাই বহু মানুষ মোবাইল ফোন রাখেন। ট্রেনে, বাসে, পথে, ঘাটে, সহজে ফোন ধরার সুবিধা থেকে এই অভ্যাসে রপ্ত অনেকেই। বর্তমানে বহু মানুষ একাধিক ফোন ব্যবহার করেন। ফলে মোবাইল ক্যারি করার সুবিধা থেকেই জামার বুক পকেট পছন্দ বহু মানুষের। আর বুক পকেটে থাকা অবস্থায় মোবাইলে আগুন লাগলে কি বিপত্তি হবে, তা বলার অপেক্ষা রাখে না।
শুক্রবার, এমনই একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ব্লকে। কেশপুরের ৫ নম্বর অঞ্চলের মুগবসান গ্রামে আব্দুল সফিও আর পাঁচ জনের মতই বুক পকেটে মোবাইল রাখেন। তাঁর কাছে চাইনিজ কোম্পানীর এম আই নোট ৮ মডেলের একটি ফোন ও অন্য কোম্পানীর মোবাইল তিনি ব্যবহার করেন।
মুগবসানের আব্দুল সফির অভিযোগ, তাঁর বুক পকেটে থাকা এম আই নোট ৮ মডেলের ফোনটিতে একটি ফোন আসে। ফোনটি বুক পকেট থেকে বের করে কলটি ধরতে যেতেই জ্বলে ওঠে মোবাইল।

ফোনে আগুন দেখে চকলেট বোম ছুড়ে ফাটানোর মত তিনি মোবাইলটি হাত থেকে ফেলে দেন। আর সেই কারনেই কোন ধরনের বড়সড় দূর্ঘটনা থেকে তিনি বাঁচতে পেরেছেন।তাঁর প্রশ্ন আজ মানুষের হাতে হাতে মোবাইল।এই ভাবে ফোন ব্যবহার করতে গিয়ে আগুন ধরে যায় তাহলে কি হবে? মোবাইলগুলি বাজারে আসার আগে নানা পরীক্ষা নিরিক্ষার করা হয়ে থাকে। তাহলে এই ভাবে মোবাইল জ্বলে উঠলে দায় কে নেবে, প্রশ্ন কেশপুরের আব্দুল সফির।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ