Home » মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকার’ পোস্টার!

মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকার’ পোস্টার!

সময় কলকাতা ডেস্কঃ সালটা ২০১৬।ব্যস্ত শহর কলকাতায় হঠাৎই ছন্দপতন।উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডের উপর ভেঙে পড়ল নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ।চারিদিকে প্রাণ হারানোর আর্তনাদ, চিৎকার।সেই দিনের ক্ষত আজও যেন ভেসে ওঠে শহর কলকাতার বুকে।সেই দিনের ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমার প্রত্যেকটি মানুষ।৬ বছর পেরিয়ে কেমন আছে কলকাতা সেই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’।কলকাতা শহরের গল্প বলবে পাভেলের এই নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা।১৫ জুলাই মুক্তি পাবে এই ছবি।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার।শুক্রবার প্রকাশ্যে এল পরিচালক পাভেলের ছবি ‘কলকাতা চলন্তিকা’-র চরিত্রদের ফার্স্ট লুক।ভিন্ন লুকে দেখা গেল এক ঝাঁক তারকাকে।একজন রাজনৈতিক ক্যাডারের ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে।পুলিশের ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য।এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন ইশা সাহা,সৌরভ দাস,শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহা।


পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া,ও তার এক বিবর্ণ চিত্র দেখা যাবে এই ছবিতে।পুরোপুরি ভিন্ন স্বাদের ছবি এটি।ছবিটি মুক্তি পাবে ‘বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে।‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস।প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্রু চক্রবর্তীএকগুচ্ছ তারকা নিয়ে ছবি ‘কলকাতা চলন্তিকা’-এর শ্যুটিং হয়েছে।

পরিচালক পাভেল বলেন, ‘এই ছবিটা শহর কলকাতার তিন দিনের জীবনের গল্প বলবে।প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলির পথে।দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার।তৃতীয় দিনে দেখা যাবে,ওই ফ্লাইওভার ভেঙে যাওয়ার পর সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে। পাশাপাশি পাভেল জানান,‘শহরে ঘটে যাওয়া কোনও দুর্ঘটনার তদন্ত বা সরকারের ভূমিকার কাটাছেঁড়া করা তাঁর উদ্দেশ্য নয়।বরং ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ভালবাসার শহরের ঘটে যাওয়া প্রতিটি ঘটনা কী ভাবে শহরবাসীর জীবনকে প্রভাবিত করে, সেই গল্পই তিনি তুলে ধরছেন।

About Post Author