সময় কলকাতা ডেস্কঃ শেষ হল ফেলুদাকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েবসিরিজ ‘দার্জিলিং জমজমাটের’শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষের খবর জানিয়ে গোটা দলের ছবি পোস্ট করলেন সৃজিত মুখোপাধ্যায়। শ্যুটিং শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় ফেলুদার ছবি পরিচালনা নিয়ে নস্ট্যালজিক পোস্ট করেছিলেন পরিচালক। ইতিমধ্যেই দার্জিলিং গিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, টোটা রায় চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী। শুরু হয়ে গিয়েছে এই ওয়েব সিরিজের শ্যুটিংও। ‘হইচই’প্ল্যাটফর্মের জন্য তৈরি এই ছবি নিয়ে প্রথম থেকেই উৎসাহিত ফেলুদার ভক্তরা।

শ্যুটিং শুরু করার আগের রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘যখন ফেলুদা শ্যুটিং করি তখন আমি সবচেয়ে সুখী মানুষ হয়ে যাই।কারণ আগামীকাল থেকে সেই ১০ বছরের ছেলেটা এসে আমার পাশে বসবে যে ৫/১০ ইন্দ্ররায় রোডে জন্মেছিল।যে শ্রীহরি দোকানটা থেকে তার স্কুলের টিফিন কিনত, বিজলি সিনেমায় বৈদুর্য্য রহস্য দেখত আর ভবানীপুর বুক ব্যুরো থেকে ফেলুদার পাতলা পাতলা বইগুলো কিনে আনত। সেই ছেলেটা কাল থেকে আমার পাশে বসবে, মনিটরে চোখ রাখবে আর আমার সঙ্গে হাসবে, আমার সঙ্গেই কাঁদবে।কারণ আমরা আমাদের স্মৃতিগুলোকে নিপুণ ভাবে পুননির্মাণ করছি।’

ফেলুদা মানেই শুধুমাত্র কোনো গল্পের বই বা ক্যামেরাবন্দী কাল্পনিক গোয়েন্দা চরিত্র নয়। ফেলুদা মানেই বাঙ্গালির আবেগ।প্রতিটি বাঙ্গালির জীবনের সাথে কখনো না কখনো জড়িয়ে গেছেন সত্যজিৎ রায় রচিত এই প্রতিভাবান ভদ্রলোক।সৃজিতের পরিচালিত এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হতে চলেছেন টোটা রায় চৌধুরী। গোয়েন্দা রূপি ফেলুদার চরিত্রে এই প্রথম কাজ তার।টোটার লুকস সবার সামনে আসার পর দর্শকরাও খুব উৎসাহী। এখন বাকি শুধু দেখার যে অভিনয় ও সিরিজের গল্পের মাধ্যমে কতটা মন জয় করতে সফল হয় ‘দার্জিলিং জমজমাট।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র